সব লড়াইয়ের শেষে সেঞ্চুরি লেখা থাকে না!

লড়াকু এই মিরাজের যাত্রা গুলো আরও সুন্দর হোক। লড়াইয়ের শেষে সেঞ্চুরি না আসলে না আসুক, আসবে পরম আকাঙ্ক্ষিত জয়। আর সেঞ্চুরির চেয়ে জয়টাই যে বেশি জরুরী বাংলাদেশের জন্য সেটা কে না জানে! অন্তত মিরাজের মত ম্যাচ উইনার তো জানেনই।

অবিশ্বাস্য একটা লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। পরিসংখ্যান মতে, তিনি এই সময়ের অন্যতম সেরা টেস্ট অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ, নাম তো সুনাই হোগা! সেই নামের পাশে আরেকটা সেঞ্চুরি লেখা হতে পারত।

হল না, সব লড়াইয়ের শেষে লেখা থাকে না সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে যখন তিনি রান দূরে তখন তাকে থেমে যেতে হল। চতুর্থ দিনের শুরুতে মাত্র ২৪ রান যোগ করেই থেমে যেতে হয় বাংলাদেশ দলকে।

বোর্ডে বাংলাদেশ জড়ো করতে পারে ১০৫ রানের লিড। আর এখানে সবচেয়ে বড় অবদান ওই মেহেদী হাসান মিরাজের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দুয়ারেই ছিলেন তিনি। কিন্তু, অপর প্রান্তে থেকে একের পর এক উইকেট পতন হচ্ছে।

ওই সময় যেন একটু তাড়াহুড়াই করতে গেলেন। ক্যাগিসো রাবাদার বলে স্লিপের ওপর দিয়ে মারতে গেলেন, ওখানেই বিপদ। সেঞ্চুরির স্বপ্ন শেষ হয়ে গেল। বাংলাদেশের ম্যাচ বের করার স্বপ্নও সম্ভবত ওখানেই শেষ।

সাকিব আল হাসানের জায়গা নিতে পারবেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্ট ‍শুরুর আগেই বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই পথেই আছেন মিরাজ। ব্যাটে কিংবা বলে – এই সময়ে অন্তত দু’টো ফরম্যাটে অনবদ্য তিনি।

ওয়ানডের ম্যাচ উইনার তিনি। এবার সেই লড়াইটা টেস্টেও দেখা যাচ্ছে। লড়াকু এই মিরাজের যাত্রা গুলো আরও সুন্দর হোক। লড়াইয়ের শেষে সেঞ্চুরি না আসলে না আসুক, আসবে পরম আকাঙ্ক্ষিত জয়। আর সেঞ্চুরির চেয়ে জয়টাই যে বেশি জরুরী বাংলাদেশের জন্য সেটা কে না জানে! অন্তত মিরাজের মত ম্যাচ উইনার তো জানেনই।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Share via
Copy link