মিচ ওয়েন কি সাকিব হবেন?

বৈশ্বিক ক্রিকেটে সাকিব আল হাসান এখনও প্রচণ্ড প্রাসঙ্গিক। এবার যেই মিচ ওয়েন ম্যাচ সেরার রেকর্ডের পথে হাঁটতে চলেছেন, সেই তখনই চলে এসেছে সাকিবের নাম, তিনি ক্রিকেটে এমনই এক ব্যক্তিত্ব যাকে এড়ানো যায় না।

সাকিব আল হাসান পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি পরপর পাঁচ ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছেন। এখন সেই রেকর্ডের একদম দোরগোড়ায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিশেল ওয়েন।

ওয়াশিংটন ফ্রিডমের হয়ে মেজর লিগ ক্রিকেটে শেষ চার ম্যাচে টানা ম্যাচ সেরা হয়েছেন মিচ। আর মাত্র একটিতে পেলেই সাকিবের পাশে বসবেন তিনিও।

 

সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের সেরা ক্রিকেটার। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৭ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। খেলেছেন ১১৩টি ম্যাচ।

২০২২ সালের বিপিএলে টানা পাঁচ বার ম্যাচ সেরা হন সাকিব। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব ফরচুন বরিশালের হয়ে টানা পাঁচ ম্যাচে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব।

মিচ ওয়েনও সাকিবের মত ব্যাট-বল, দুই বিভাগেই অনন্য। এর মধ্যে প্রথম দুই ম্যাচে অলরাউন্ড পারপরম্যান্সে তিনি ওয়াশিংটন ফ্রিডমের জয় নিশ্চিত করেছেন। পরের ম্যাচে করেন ১৬ বলে ৪৩ রান, শেষ ম্যাচে ১৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট।

এবার আরেকটা ম্যাচেই এমন অভাবনীয় কিছু করতে পারলে তিনি ছুঁয়ে ফেলবেন সাকিবকে। এই রোমাঞ্চকর মুহূর্তটা আসছে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, ইতিহাসে নাম লেখাতে পারেন কিনা ২৪ বছর ছুঁইছুই ওয়েন।

 

Share via
Copy link