আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে ছাড়িয়ে গেলেন ইশ সোধি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন। 

চলমান ভারত-নিউজিল্যান্ড সিরিজেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মুস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে তিন নম্বরে উঠে এসেছেন কিউই স্পিনার ইশ সোধি। সোধির উপরে আছেন তারই সতীর্থ টিম সাউদি এবং আফগান জাদুকর রশিদ খান।

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৫১ টি উইকেট)

রাজনৈতিক টানাপোড়েনে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে দূরে থাকার সুবাদে তাকে টপকে ১৫১ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।  মাত্র ৯২ ম্যাচ খেলেই ১৫১ উইকেট নিয়েছেন তিনি। উইকেট প্রতি খরচ করেছেন ষোলোরও কম রান।

  • মুস্তাফিজুর রহমান (১৫৮ টি উইকেট)

বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ১২৫ ইনিংস বল করে ১৫৮ বার ব্যাটাসম্যানকে ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। উইকেট প্রতি খরচ করেছেন ২১ এরও কম রান। ওভার প্রতি দিয়েছেন মাত্র ৭.২৮ রান, যা আধুনিক টি-টোয়েন্টির প্রেক্ষিতে নিঃসন্দেহে অনবদ্য পরিসংখ্যান।

  • ইশ সোধি (১৬২ টি উইকেট)

তালিকাজুড়েই যেন লেগ স্পিনারদের আধিপত্য। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। তার ঝুলিতে রয়েছে ১৬২ টি উইকেট। উইকেট প্রতি তাকে গুনতে হয়ে ১৬.৭১ রান।

  • টিম সাউদি (১৬৪ টি উইকেট)

 

দীর্ঘদিন যাবত এই তালিকায় রাজত্ব করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দিলেও এখনও ১৬৪ টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরেই রয়ে গেছে তার নাম। উইকেট প্রতি তাকে গুনতে হয়েছে ২২.৩৮ রান।

  • রশিদ খান (১৮৭ টি উইকেট)

এই তালিকার সবচেয়ে উজ্জ্বলতম নামটি আফগান তারকা রশিদ খানের। ১৮৭ টি উইকেট নিয়ে অন্য বোলারদের থেকে যোজন যোজন এগিয়ে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের এই নক্ষত্র। উইকেট প্রতি দিয়েছেন ১৪ রানেরও কম। ওভার প্রতি ব্যয় করেছেন মাত্রই ছয় রান। ক্যারিয়ার শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে যে রশিদ নিজেকে এক প্রকার ধরা ছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন, তা এখন সবার কাছেই অনুমেয়।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link