বিগ ব্যাশের দুয়ারে নাহিদ রানা!

লাল-সবুজের জার্সিতে গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা কি এবার কাঁপাতে চলেছেন অস্ট্রেলিয়া? দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশ লিগের চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে বাংলাদেশি এই গতিদানবকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে।

লাল-সবুজের জার্সিতে গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা কি এবার কাঁপাতে চলেছেন অস্ট্রেলিয়া? দেশটির জনপ্রিয় বিগ ব্যাশ লিগের আসন্ন আসরে দুটি ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে বাংলাদেশি এই গতিদানবকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো নাহিদকে দলে টানতে বেশ আগ্রহ দেখাচ্ছে। উভয় দলই ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ খ্যাত এই পেসারের সাথে চুক্তির নানা বিষয় পর্যালোচনা করে দেখছে বলে জানা গেছে।

নাহিদ রানা যদি সত্যিই সুযোগ পান, তাহলে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইটের ভবিষ্যদ্বাণীটাই হয়ত বাস্তবে রূপ নেবে! কিছুদিন আগেই বিগ ব্যাশে নাহিদ রানার খেলার সম্ভাবনার কথা প্রকাশ্যেই বলেছিলেন সাবেক এই অজি স্পিডস্টার।

এর আগে, বাংলাদেশ থেকে কেবল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার রিশাদ হোসেন এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। তাই সুযোগ মিললে, নাহিদ রানা হবেন বিগ ব্যাশে খেলা তৃতীয় বাংলাদেশি!

তবে এই রোমাঞ্চকর সম্ভাবনার পথে বেশ কিছু প্রতিবন্ধকতা অপেক্ষা করছে নাহিদ রানার জন্য। প্রথমত, নাহিদকে বিগ ব্যাশে খেলা নিশ্চিত করতে হলে বিসিবির ছাড়পত্র বা এনওসি পেতে হবে।

অথচ, সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজের দীর্ঘ সূচি আছে। এই পরিস্থিতিতে নাহিদ ডিসেম্বর-জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পাবেন কি-না, সেটিই এখন বড় প্রশ্ন!

তবে এই তরুণ পেসারের ফিটনেস ও কাজের চাপ সামলানোর চ্যালেঞ্জটাও নেহাৎ কম নয়। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাঁকে ছিটকে দিয়েছিল সাইড স্ট্রেইন চোট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নির্বাচকেরা তাঁকে এশিয়ান গেমসের স্কোয়াড থেকেও বাইরে রেখেছেন। সম্প্রতি বোলিং প্র্যাকটিস শুরু করলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠাই এখন মূল লক্ষ্য তাঁর।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link