শুধু মাঠের খেলাতেই কোনো পরিবর্তন নেই!

বাংলাদেশ ক্রিকেটে এখন মাঠের বাইরে চমকপ্রদ সব খবরের কোনো অভাব নেই। সব জায়গায় পরিবর্তানের গান। কিন্তু, মাঠের খেলায় কোনো পরিবর্তন নেই। 

৩০ বলে হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৬৬.৬৬। নয় নম্বর ব্যাটার। এটুকুতেই বোঝা যায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে কোনো হাতি ঘোড়া ছিল না। তানজিম হাসান সাকিবের ব্যাটিং চোখে আঙুল ‍দিয়ে দেখালেন, ম্যাচটা জিততে স্রেফ বলের মেরিট ‍বুঝে খেললেই চলত।

বিনা উইকেটে ৪৪ থেকে ৭৭ রানে সাত উইকেট। ৩.৪ ওভারের মধ্যে ৪৪ রান তুলেও মাত্র ১০ ওভারের মধ্যে সাতটি উইকেট হারায় বাংলাদেশ। হাতের নাগালে থাকা যে রান তাড়া করার স্বপ্ন দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম – সেটার যবনিকাপাত ঘটে বাকিদের অবিবেচক ব্যাটিংয়ে।

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলী অনিক – পাঁচ ব্যাটারের কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি। ফলাফল, পাকিস্তান আরেকটি ম্যাচ সহজ জয় উপহার পেয়েছে। এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে হেসেখেলে। ২০২১ সালের পর প্রথম দেশের মাটিতে কোনো সিরিজ জিতল পাকিস্তান।

মেহেদী হাসান মিরাজ কিংবা তানজিম হাসান সাকিব লড়াই করার চেষ্টা করেছিলেন, তবে তাতে ম্যাচের দৈর্ঘ্য বাড়ার চেয়ে খুব একটা বেশি লাভ হয়নি। নয় নম্বর ব্যাটার তানজিম নিজের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি পেলেন। তাতে, বাংলাদেশের আক্ষেপ আরও বাড়ল।

গেল দু’দিন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উথাল-পাতাল হল। বোর্ড সভাপতি আরেক দফা পাল্টানো হল। ফারুক আহমেদের জায়গা নিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটে এখন মাঠের বাইরে চমকপ্রদ সব খবরের কোনো অভাব নেই। সব জায়গায় পরিবর্তানের গান। কিন্তু, মাঠের খেলায় কোনো পরিবর্তন নেই।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link