বার্মিংহামে ‘ব্রুক’ ম্যাজিক!

এবার আর ৯৯ রানে কোনো ভুল নয়, পুরপুরি শতকের ষোলোকলাই পূর্ণ করলেন হ্যারি ব্রুক। প্রথম টেস্টের আক্ষেপ ঘোচালেন, সেই সাথে দলের হালটাও ধরলেন। ব্রুকের ব্যাটে বদলে গেল ম্যাচের চিত্র।

এবার আর ৯৯ রানে কোনো ভুল নয়, পুরপুরি শতকের ষোলোকলাই পূর্ণ করলেন হ্যারি ব্রুক। প্রথম টেস্টের আক্ষেপ ঘোচালেন, সেই সাথে দলের হালটাও ধরলেন। ব্রুকের ব্যাটে বদলে গেল ম্যাচের চিত্র।

তৃতীয় দিনের শুরুটা গত দিনের ব্যর্থতা থেকেই হলো। মোহাম্মদ সিরাজের শিকার হয়ে পরপর জো রুট এবং বেন স্টোকস ফিরে যান সাজঘরে। ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে একপ্রকার দিশেহারা তখন ইংল্যান্ড দল। হ্যারি ব্রুক হাল ধরলেন। ধারাবাহিকতার এক প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে গেলেন।

প্রথম টেস্টে যখন দলের ঘোরতর বিপদ এসেছিল, সেখানেও ব্রুক ঢাল হয়ে দাঁড়িয়েছেন। দ্বিতীয় টেস্টে যেন পুনরাবৃত্তি করলেন সে ঘটনার। ১৩৭ বলে তুলে নিলেন ক্যারিয়ারের ৯ম শতক। তাও মাত্র ৪৪ ইনিংস খেলে।

 

২৭ ম্যাচে ১২টি অর্ধশতক এবং ৯টি শতকের মালিক এখন তিনি। অর্থাৎ ২১ ম্যাচে করেছেন ফিফটি প্লাস স্কোর। ব্যাটিং গড়টাও ৬০-এর উপরে। পরিসংখ্যানই বলে দিচ্ছে ব্রুকের ধারাবাহিকতা।

হ্যারি ব্রুক যেন পানির মতো, ম্যাচের অবস্থা বুঝে নিজেকে আকার দিতে পারেন। বিপর্যয়ে হাল ধরতে পারেন, গুরুত্বপূর্ণ সময়ে আস্থা জোগাতে পারেন। টেকনিক্যাল এবিলিটিতে যেমন পিউর ক্লাস, তেমনই ম্যাচের দৃশ্যপটে নিজেকে আবিষ্কার করেন মাস্টারক্লাস হিসেবে।

আজকের ইনিংস জুড়ে যা দরকার হয়েছে, সেটাই করেছেন। নিজের ক্ষমতার মধ্যে থেকে কখনো ধৈর্যের সাথে খেলেছেন, আবার সময়ের সাথে আগ্রাসী রূপ ধারণ করেছেন। সেই সাথে দেখিয়েছেন প্রতিকূল অবস্থায় কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে লড়াই চালিয়ে যেতে হয়!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link