পাকিস্তান নয়, ফাইনালে অস্ট্রেলিয়াকেই চান সুরিয়া!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি উন্মোচন অনুষ্ঠান জমে উঠেছিল ভারতীয় দুই তারকা, সুরিয়াকুমার যাদব ও রোহিত শর্মার উপস্থিতিতে। সেখানেই সুরিয়ার কাছে জানতে চাওয়া হয়, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে তিনি চাইবেন। উত্তরে পাকিস্তানকে একেবারেই সরিয়ে রাখলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি উন্মোচন অনুষ্ঠান জমে উঠেছিল ভারতীয় দুই তারকা, সুরিয়াকুমার যাদব ও রোহিত শর্মার উপস্থিতিতে। সেখানেই সুরিয়ার কাছে জানতে চাওয়া হয়, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে তিনি চাইবেন। উত্তরে পাকিস্তানকে একেবারেই সরিয়ে রাখলেন তিনি। চাইলেন অস্ট্রেলিয়াকে।

ভারত-পাকিস্তান একই গ্রুপে। ১৫ ফেব্রুয়ারিতেই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। কিন্তু ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন উঠতেই সুরিয়ার উত্তর যেন পরিষ্কারভাবে পাকিস্তানকে সেই তালিকায় স্থান দিল না। সঞ্চালকের প্রশ্নে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। প্রায় ১০-১৫ সেকেন্ড ভাবার পর বললেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর প্রতিপক্ষ হিসেবে অবশ্যই অস্ট্রেলিয়া।’

অবশ্য কিছুটা প্রতিশোধস্পৃহা থেকেই যে তিনি অজিদের কথা বলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই পরাজয়ের সেই দগদগে স্মৃতি যে এখনও ভারতীয় ক্রিকেটারদের মনে রয়ে গেছে, সুরিয়ার উত্তরে তারই প্রতিফলন দেখা যায়। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েই ঘুচাতে চায় অতীতের সেই ব্যথা।

সুরিয়ার মন্তব্যের পর একই প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। যেহেতু তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই সুরিয়া মজা করে মনে করিয়ে দেন, উত্তরটা যেন ‘আইসিসির দৃষ্টিভঙ্গি’ থেকেই দেওয়া হয়। রোহিতও কূটনৈতিক স্বরে বলেন, ‘আমি শুধু চাই ভারত ফাইনালে উঠুক। প্রতিপক্ষ হিসাবে নির্দিষ্ট কোনও দলের নাম বলব না। ভারত যে কারও বিপক্ষেই খেলুক, আমার চাওয়া ভারতই জিতুক।’

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে গেছে ইতিমধ্যেই। মাঠের খেলার এখনও বাকি বেশ কিছুদিন, তবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে মরিয়া হয়ে উঠেছে ভারত দল। এবারও কি চ্যাম্পিয়নদের হাতেই উঠবে চ্যাম্পিয়ন ট্রফিটা, আত্মবিশ্বাসী কণ্ঠে সুরিয়া বোধহয় জানিয়ে দিলেন উত্তরটা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link