বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  ধোঁয়াশায় কেটেছে অবশেষে। সরকারের অনুমতিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট দল। তবে বয়কট করবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি। মাঠের পারফরম্যান্স আর অধিনায়ক সালমান আলি আগার বক্তব্য, দুটো মিলিয়ে পাকিস্তান দলের মনোভাব যেন অনেকটাই পরিষ্কার হয়ে উঠছে।

বিশ্বকাপ শুরুর দিন নির্ধারিত রয়েছে সাত ফেব্রুয়ারি। তার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে পাকিস্তান। টানা তিন ম্যাচেই জয় লাভ করে অজিদের হোয়াইটওয়াশের লজ্জা দেয় সালমান-বাবরেরা।

এই সাফল্যের মাধ্যমে ২০১৮ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্ট না হয়ে একই তীব্রতা ধরে রাখার কথা জানান আগা। তার ভাষায়, দল চায় একই ছন্দ বজায় রেখে বিশ্বকাপে প্রবেশ করতে।

বিশ্বকাপের ঠিক প্রাকলগ্নে টুর্নামেন্টের অন্যতম শিরোপা দাবিদার দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপুটে সিরিজ জয় নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তান দলকে। ব্যাট হাতে অধিনায়কের ফর্মে ফেরাটাও স্বস্তির বার্তা বয়ে আনছে পাকিস্তান শিবিরে। রানে ফিরেছেন সায়িম আইয়ুবও। শেষ ম্যাচে হেসেছে বাবর আজমের ব্যাটও।

এশিয়া কাপে ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান টি-টোয়েন্টি দল। টুর্নামেন্ট ব্যর্থতার পর সালমান আলি আগার অধিনায়কত্ব কিংবা দলে থাকা নিয়ে প্রশ্ন তোলা হলেও, তার ওপরই ভরসা রেখেছে নির্বাচকেরা। আর সেই ভরসার প্রতিদানও দিচ্ছেন তিনি।

ত্রিদেশীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর এবার নিজেদের ঘরে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সাত ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসরে নিজেদের যাত্রা শুরু করবে তাঁরা।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link