কঠিন পথ পেরিয়ে জয়ের হাসি পাঞ্জাবের!

রাস্তাটা খুব সহজ, সোজা গেলেই গন্তব্যের দেখা পাওয়া যাবে। তবে পাঞ্জাব কিংস সেই পথে হাঁটল না। একটু ওলিগলি ঘুরে তবেই জয়ের দোরগোড়ায় এসে দাঁড়াল তারা। গুজরাট টাইটান্সকে হারাল তিন উইকেটের ব্যবধানে।

রাস্তাটা খুব সহজ, সোজা গেলেই গন্তব্যের দেখা পাওয়া যাবে। তবে পাঞ্জাব কিংস সেই পথে হাঁটল না। একটু ওলিগলি ঘুরে তবেই জয়ের দোরগোড়ায় এসে দাঁড়াল তারা। গুজরাট টাইটান্সকে হারাল তিন উইকেটের ব্যবধানে।

টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল পাঞ্জাব। তবে খুব একটা সুবিধা করতে পারেনি শুভমান গিলের দল। শুরুটা অবশ্য বেশ আশাব্যঞ্জকই ছিল। পাওয়ার প্লেতে ৫৪ রান এক উইকেট হারিয়ে। পরের পথও মসৃণভাবে পাড়ি দিচ্ছিল গুজরাট। বাটলার, ফিলিপসরা স্বপ্ন দেখাচ্ছিলেন বড় কিছু করার।

তবে সব তো আর সরলরেখায় চলে না। ছন্দপতন ঘটে গুজরাটেরও। শেষমেষ স্কোরবোর্ডে আসে ১৬২ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরবর্তী সময়ে সব সামলে নেয় পাঞ্জাব। কুপার কনোলি আর প্রভসিমরান সিং ম্যাচটাকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসছিলেন। তবে গুজরাটের মতো পাঞ্জাবও খেই হারিয়ে ফেলে। ১১০ থেকে ১১৮ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে।

হারতে বসা ম্যাচে আশার সঞ্চার ঘটে গুজরাটের। তবে বাধা হয়ে দাঁড়ান কনোলি। ৭২ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলে দলকে জেতালেন তিন উইকেটের ব্যবধানে। তাতেই হারের ক্ষত বুকে নিয়ে মাঠ ছাড়ল গুজরাট।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link