ওপেনিংয়ে সাইফ-সৌম্যতেই ভরসা!

হাতে গোনা কটা দিন পরেই মাঠে গড়াবে পাকিস্তান সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। দল নিয়ে হচ্ছে কাটাছেঁড়া, কারা সুযোগ পাবেন কিংবা কোন দায়িত্বে কে থাকবেন। এর মধ্যেই একটা জায়গা নিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে, সব ঠিকঠাক থাকলে পাকিস্তান সিরিজে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন।

ক্রিকেটে ওপেনিং জুটি মানেই এক ইনিংসের ভিত্তি। শুরুটা যদি দৃঢ় হয়, পুরো ম্যাচের গল্পই বদলে যেতে পারে। আর ঠিক সেই জায়গাতেই আবারও সৌম্য-সাইফের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বিসিএলে সৌম্য রান পাননি, তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ১৮ রান। ফাইনাল ম্যাচে ৮৮ রান ব্যতীত সাইফেরও বলার মতো কিছুই ছিল না। তাই তো প্রশ্ন উঠেছিল, পরের সিরিজে এই দুইজনকে একসাথে দেখা যাবে তো?

কারণ ছিল, দুরন্ত ফর্মে আছেন তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাট যেন পরিণত হয়েছে রান মেশিনে। বিপিএল থেকে বিসিএল সবখানেই নিজের উপস্থিতি জানান দিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, কথা চলছিল নাইম শেখকে নিয়েও। চলমান বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনি।

তবে এসবের শঙ্কা উবে গেল অনেকটা। আসন্ন সিরিজে ওপেনিংয়ের ভরসা ওই সাইফ এবং সৌম্যই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে দুজনের রেকর্ড গড়া যুগলবন্দী যে এখনও জ্বলজ্বল করে আছে। সেটা এখনই ভেঙে দিতে চায় না ম্যানেজমেন্ট।

২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ইতিহাস গড়েছিলেন এই দুই ওপেনার। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে তারা গড়েছিলেন ১৭৬ রানের বিশাল ওপেনিং জুটি। মিরপুরে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের জুটি।

আগামী ১১ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সিরিজ। সব ঠিকঠাক থাকলে আবারও ওপেনিং রোলে দেখা যাবে এই দুই ব্যাটারকে। তাঁরা নিশ্চয় আস্থার প্রতিদান দিতে মুখিয়ে আছেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link