তিন গ্রেটের পুনর্মিলনী

ম্যাচ শেষে মাঠেই ছোট-খাটো একটা পূনর্মিলনী হয়ে গেল। মাঠের প্রতিদ্বন্দ্বীতা অবশ্য সেই নিখাঁদ আড্ডাকে একদম ছুঁতে পারল না।

হাত নেড়ে কথা বলছেন সাকিব আল হাসান। মুগ্ধ শ্রোতা সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে পুরনো দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল সাকিবের।

তাঁরা তিন জন – ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ার তিন ফেরিওয়ালা, তিনজন গ্রেট। তিনজন এক সাথেও খেলেছেন একাধিকবার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিংবা বিপিএলে ঢাকা ডায়নামাইটসের প্রাণভোমরা ছিলেন তাঁরা, এক সাথে।

সবচেয়ে বেশি সময় এক সাথে খেলেছেন কলকাতায়। সেখানে এক সাথে অনেক ম্যাচ প্রতিপক্ষের গ্রাস থেকে ছিনিয়ে এনে জিতেছেন। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এক সাথে।

এবার সিপিএলে তিনজনের দেখা হয়ে গেল। যদিও, সাকিব এবার ছিলেন রাসেল-নারাইনদের প্রতিপক্ষ। সাকিব খেলছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে। অন্যদিকে, রাসেল-নারাইনের দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

অ্যান্টিগাতে নিজেদের মাঠে আট রানে নাইট রাইডার্সকে হারিয়েছে ফ্যালকন্স। সাকিব বড় কোনো অবদান রাখতে না পারলেও তাঁর দল নারাইন-রাসেলদের বিপক্ষে হেসে খেলে জিতেছে। উসমান তারিকের বলে সেই নারাইনের হাতে ক্যাচ তুলে দিয়েই সাজঘরে ফিরেন সাকিব।

ম্যাচ শেষে মাঠেই ছোট-খাটো একটা পূনর্মিলনী হয়ে গেল। মাঠের প্রতিদ্বন্দ্বীতা অবশ্য সেই নিখাঁদ আড্ডাকে একদম ছুঁতে পারল না।

Share via
Copy link