রিও নগুমোহা, লাল সমুদ্রের বেবি শার্ক

প্রিমিয়ার লিগে তার চেয়ে কম বয়সে কম বয়সে গোল করার রেকর্ড আছে মাত্র দুই জনের। নিজের নাম প্রিমিয়ার লিগের ইতিহাসে তুলে নিলেন এই কিশোর। এক রাতেই লাল সমুদ্রে নতুন এক বিস্ময় বালকের আগমণ ঘটল।

নিউক্যাসলের মাঠে নাটকীয় এক জয় পেল লিভারপুল। নাটকটা যেন ছিল সিনেমার চূড়ান্ত ক্লাইম্যাক্স। যার শেষ দৃশ্যে এক কিশোর নায়ক মঞ্চে উঠে এল। আর তাতেই আলো নিভে গেল নিউক্যাসলের সেন্ট জেমস পার্কের।

নাম তার রিও নগুমোহা। বয়স মাত্র ১৬, কিন্তু শেষ বাঁশি বাজতেই তিনি হয়ে গেলেন রেডদের রক্ষাকর্তা, স্বপ্নের নতুন ঠিকানা। ফুটবল বিশ্ব এক নতুন তারকার উত্থান দেখল মুগ্ধ নয়নে।

সব আলো কেড়ে নিলেন সেই এক কিশোর—রিও নগুমোহা। মাত্র ১৬ বছর ৩৬১ দিন বয়স, তবুও প্রিমিয়ার লিগে অভিষেকের রাতেই লিখে গেলেন ইতিহাস, জয় করলেন স্নায়ুচাপ, বনে গেলেন নায়ক। যোগ করা সময়ের ৯৯ মিনিটে তাঁর গোলেই ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অল রেডরা।

প্রথমার্ধে ৩৫ মিনিটে গ্রাভেনবার্চের শটে এগিয়ে যায় লিভারপুল। এরপর গর্ডনের বেপরোয়া ফাউলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফন ডাইক। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গাকপোর পাসে একিতিকে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইসের গোলে ফিরে আসে নিউক্যাসল।

৮৮ মিনিটে ওসুলার শটে সমতায় ফেরে স্বাগতিকরা। মনে হচ্ছিল ম্যাচ ড্র হয়েই শেষ হবে। তবে, তখনও নাটকীয়তার বাকি ছিল অনেক। অতিরিক্ত সময়ে কোডি গাকপোর বদলি হিসেবে নামানো হয় ক্ষুদে নগুমোহাকে।

নামার চার মিনিটের মাথায় গোল করে ইতিহাসের পাতায় নাম লিখান তরুণ এই ফুটবলার। যোগ করা সময়ের দশম মিনিটে মোহাম্মদ সালাহ’র পাস থেকে গোল করেন নগুমোহা। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই গোল করেন তিনি।

প্রিমিয়ার লিগে তার চেয়ে কম বয়সে কম বয়সে গোল করার রেকর্ড আছে মাত্র দুই জনের। নিজের নাম প্রিমিয়ার লিগের ইতিহাসে তুলে নিলেন এই কিশোর। এক রাতেই লাল সমুদ্রে নতুন এক বিস্ময় বালকের আগমণ ঘটল।

Share via
Copy link