নয়া কোচের ডাকে লঙ্কা দ্বীপে রোহিত

চালকের আসনে যখন গৌতম গম্ভীর, তখন তো সব কিছু হিসাবের বাইরে হবে এটাই স্বাভাবিক। এই যেমন, পরিকল্পনায় ছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের পর থাকবেন বিশ্রামে। তবে নব্য কোচ গম্ভীরের ইচ্ছাতে রোহিত ফিরেছেন  শ্রীলঙ্কা সিরিজেই।

বেশ কয়েক দফা বিলম্বের পর শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়। বিলম্ব হওয়ার অন্যতম কারণ ছিল ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে। যদিও আলোচনায় হার্দিক পান্ডিয়ার নামই বেশি শোনা যাচ্ছিল। তবে সেই সাথে সুরিয়াকুমার যাদবও ছিল সেই প্রতিযোগীতায়।

অবশেষে সুরিয়াকুমারকেই অধিনায়ক ঘোষণা করে টি-টোয়েন্টি দল সাজায় ভারত। অবশ্য ওয়ানডে দলের দায়িত্বভার রোহিতের কাধেই উঠেছে।  ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল, রোহিত শর্মা ফিরতে পারেন শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে। যদিও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দীর্ঘ বিরতির পরিকল্পনা ছিল রোহিতের।

তা আর হলো কোথায়, ডাক দিয়েছেন খোদ নব্য কোচই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লীগকে সামনে রেখে রোহিতের প্রস্তুতিটাও সেরে নিতে চান প্রধান কোচ গম্ভীর।

যদিও রোহিত যুক্তরাষ্ট্রে ছিলেন, তবে তিনি শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে বিরাট কোহলি দলে থাকলেও জাসপ্রিত বুমরাহ থাকছেন না গম্ভীরের প্রথম প্রজেক্টে। ডান হাতি এই পেসার যোগ দিতে পারেন আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে।

ম্যান ইন ব্লুদের নয়া কোচ যে সবার থেকে আলাদা তাঁর প্রমান মিলছে দায়িত্ব নেয়ারসূচনা লগ্ন থেকেই। তাঁর সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছে সর্বত্র।  তাছাড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আরো শক্তিশালী হয়ে উঠবে ভারত। সেই সাথে বাস্তবায়ন হবে নতুন কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনাও।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link