পর্তুগালের বিপদের নাম রোনালদো!

রোনালদোর অহংকারই আজ পুরো দলকে জিম্মি করে রেখেছে। রোনালদো এখন তাঁর ফর্ম এবং গতি দুটোই হারিয়েছেন, এখন তিনি কেবল বক্সের ভেতরেই দাঁড়িয়ে থাকেন।

পর্তুগালকে যিনি বিশ্বকাপ এনে দেওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারতেন, সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই এখন পরিণত হয়েছেন দলের বোঝা হিসেবে। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল করলেও, ৪১ বছর বয়সী এই তারকার পারফরম্যান্স মোটেও সন্তুষ্ট করতে পারেনি ফুটবলের অন্যতম ঠোঁটকাটা চরিত্র জ্লাতান ইব্রাহিমোভিচকে।

রোনালদোর মন্থর গতি আর অফ-ফর্ম নিয়ে গোল ডটকমে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ইব্রা। সাবেক এই সুইডিশ তারকার  মতে, কোচ রবার্তো মার্টিনেজ কেবল নস্টালজিয়ার বশে অন্ধ হয়ে রোনালদোকে শুরুর একাদশে রাখছেন। যা পর্তুগালের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে।

মাঠে সিআরসেভেনের এমন নিষ্প্রভ উপস্থিতি নিয়ে ইব্রাহিমোভিচ সোজাসুজি আক্রমণ করে বলেছেন, ‘এ কোনো কিংবদন্তিসুলভ নেতৃত্ব নয়; বরং রোনালদোর অহংকারই আজ পুরো দলকে জিম্মি করে রেখেছে। রোনালদো এখন তাঁর ফর্ম এবং গতি দুটোই হারিয়েছেন, এখন তিনি কেবল বক্সের ভেতরেই দাঁড়িয়ে থাকেন।’

সুইডিশ এই কিংবদন্তির আপত্তির মূল জায়গাটা তরুণ ও গতিশীল গঞ্জালো রামোসের অবহেলা নিয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে বদলি নেমে রামোসই পর্তুগালের জয় নিশ্চিত করেছিলেন। অথচ কেবল রোনালদোর নামের ভারের কারণে এমন প্রতিভাবান তরুণদের সাইডবেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই মানতে পারছেন না ইব্রা।

স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ইব্রাহিমোভিচের এই বিস্ফোরক মন্তব্য পর্তুগাল শিবিরে তীব্র অস্বস্তি তৈরি করেছে। রোনালদোকে নিয়ে ইব্রা বলেন, এই মুহূর্তে রোনালদোর পা নয়, বরং তাঁর অতীতের আভিজাত্যই তাঁকে একাদশে জায়গা করে দিচ্ছে।’

উজবেকিস্তানের সাথে জোড়া গোল বাদ দিলে রোনালদোর বিশ্বকাপ নিষ্প্রভই কেটেছে। তবে, ভক্তরা আশা করেন সিআরসেভেন স্বমহিমায় ঠিক ফিরে আসবেন। বাঁচা মরার লড়াইয়ে স্পেনের সাথে রোনালদো নিজের ফর্ম ফেরাতে পারেন কিনা এখন সেটাই প্রশ্ন। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link