অদম্য কাপে সাব্বির, বিসিবির মোক্ষম চাল!

আবারও এক জনপ্রিয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমালোচনার করাঘাত থেকে বাঁচতে সাকিব আল হাসানের পর তুরুপের তাস বানানো হলো সাব্বির রহমানকে। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তাঁকে ডাকা হলো ফাইনাল ম্যাচে। দূর্বার একাদশের জার্সি গায়ে খেলবেন তিনি। অনেক জলঘোলা করেই শেষটাতে তাঁকে নেওয়া হলো। তাই তো প্রশ্ন আসে, এই ডাকটা কি আগে দেওয়া যেত না?

বিশ্বকাপে না যাওয়ায় অবসর সময়ে হঠাৎ  ছোট পরিসরে এই অদম্য টুর্নামেন্টের আয়োজন করে  বিসিবি। তিন দলে ভাগ করে পাঁচ দিনের   টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়। ধূমকেতু, দূর্বার আর দূরন্ত, এই তিন দলে ১৩ জন করে সর্বমোট ৩৯ জন ক্রিকেটার খেলার সুযোগ পান।

তবে অবাক করা ব্যাপার, এই ৩৯ জনের মধ্যেও ঠাঁই হয়নি সাব্বিরের। সদ্য শেষ হয়ে বিপিএল খেলছেন। জাতীয় দলের বিবেচনায় নেই ঠিকই, নেই আগের মতো জৌলুসও। তবে হুট করে আয়োজিত হওয়া ঘরোয়া একটা টুর্নামেন্টে ৩৯ জন ক্রিকেটারের মধ্যে তাঁর নাম থাকবে না, সেটা মেনে নেওয়া কষ্টসাধ্যই বটে।

শুরুতে কোনো দলে সুযোগ না পেয়ে সাব্বির আক্ষেপ প্রকাশ করেছিলেন। যোগাযোগই করা হয়নি বলে অভিযোগ ছুঁড়েছিলেন। তবে শেষমেষ তিনি সুযোগটা পেলেন। আর সেটা একেবারে ফাইনাল ম্যাচে এসে। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রান করেছেন ১৩৪, গড় ছিল ২২.৩৩ এবং স্ট্রাইক রেট ১৩৫.৩৫।

একজন ফিনিশারের জন্য এই সংখ্যাগুলো খুব আহামরি না হলেও একেবারে ফেলনা বলার সুযোগও নেই। সুযোগ চাইলে তাঁকে আগেই দেওয়া যেত। হঠাৎ, ফাইনাল ম্যাচের আগে বিসিবির সাব্বিরের কথা মনে হল কেন? নাকি সাব্বির বিসিবির কাছে সেই শাকের মত, যা দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করা যায়?

দিন যায়, ক্ষণ যায়, বিসিবির একেকটা অদ্ভুত নাটক সামনে আসে। ব্যর্থতা ঠিকরে বের হতে চায় মিরপুরের চার দেয়ালের রুম থেকে। সমালোচনা যখন জেঁকে বসে বিসিবির ওপর, তখনই আসে মোক্ষম চাল। একেকজনকে ব্যবহার করা হয় গুটি হিসেবে। কিছুদিন আগে যেমন সাকিবকে নিয়ে দেওয়া হলো চাল, আর এবার ঢাল হিসেবে ব্যবহার করা হলো সাব্বিরকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link