একাদশেই থাকবেন না বাবর আজম

ক্রিকেট মাঠে আবেগ আর বড় নামের চেয়ে দিনশেষে পারফরম্যান্সই যে শেষ কথা, তার এক স্পষ্ট ইঙ্গিত বিশ্বকাপের আগেই দিয়েছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলি আগা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রয়োজনে বাবর আজম কিংবা ফখর জামানদের মতো মহাতারকাদেরও একাদশের বাইরে বসিয়ে রাখতে দ্বিধা করবেন না তিনি।

ক্রিকেট মাঠে আবেগ আর বড় নামের চেয়ে দিন শেষে পারফরম্যান্সই যে শেষ কথা, তার এক স্পষ্ট ইঙ্গিত বিশ্বকাপের আগেই দিয়েছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রয়োজনে বাবর আজম কিংবা ফখর জামানদের মতো মহাতারকাদেরও একাদশের বাইরে বসিয়ে রাখতে দ্বিধা করবেন না তিনি।

আর সেই প্রতিফলন বাস্তবেও চিত্রিত হয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলোম্বোতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে দলে ছিলেন না ফখর। এবার প্রশ্ন উঠেছে বাবরের থাকা নিয়ে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় অন্য সব ম্যাচ জিততেই হত পাকিস্তানকে। নেদারল্যান্ডসের বিপক্ষেই অনেকটা বিপাকে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে ফাহিম আশরাফের কৃতিত্বে এ যাত্রায় বেঁচে যায় তারা।

সেই ম্যাচে ১৮ বলে ১৫ রানের ইনিংস খেলে সমালোচনার শিকার হন বাবর। তবে বাবর আজম নিয়ে ম্যাচের আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন আঘা। বাবরের এমন ইনিংস আগেও পাকিস্তানের বিপদ ডেকে এনেছে।

আঘা তাই বলেন, ‘যে কম্বিনেশনটা সেরা হবে, আমরা সেটাই খেলানোর চেষ্টা করব। সেখানে যদি কোনো সিনিয়র খেলোয়াড় ফিট না করে, তাহলে আমরা তাদের খেলাব না।’ এই দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত দল গঠন করা হবে সেইভাবেই, যেটা দলের জন্য সবচেয়ে কার্যকর হবে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link