ইমনকে ভালোবাসেন সামিন রানা!

ভাঙা ভাঙা বাংলায় এক পাকিস্তানি বললেন, "আমি তোমাকে ভালোবাসি, ইমন"। না, পারভেজ হোসেন ইমনকে কোনো পাকিস্তানি রমণী প্রেম নিবেদন করে বসেননি। বলেছেন ইমনের দল লাহোর কালান্দার্সের ব্যবস্থাপনা পরিচালক সামিন রানা।

ভাঙা ভাঙা বাংলায় এক পাকিস্তানি বললেন, “আমি তোমাকে ভালোবাসি, ইমন”। না, পারভেজ হোসেন ইমনকে কোনো পাকিস্তানি রমণী প্রেম নিবেদন করে বসেননি। বলেছেন ইমনের দল লাহোর কালান্দার্সের ব্যবস্থাপনা পরিচালক সামিন রানা।

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন বামহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্স তাঁকে নিজেদের দলে ভিড়িয়েছিল। শুরুর ম্যাচ থেকেই একাদশে আছেন ইমন।

গত বছরের পিএসএলের চ্যম্পিয়ন লাহোর নিজেদের প্রথম দুই ম্যাচে তাঁকে শুরুতে ব্যাট করতে পাঠায়নি। দুই ম্যাচেই চার নাম্বারে নেমে ব্যাট করতে হয়েছে তাঁকে। অবশ্য ব্যর্থ হন দুই ইনিংসেই।

তৃতীয় ম্যাচে ইমন আসেন ওপেন করতে। সেটাই শাহীন শাহ আফ্রিদির দলের জন্য বাজিমাত করে দিয়েছে। সেই ম্যাচে ১৯ বলে করেছিলেন ৪৫। পাঁচটি ছক্কা হাঁকানোর সাথে ছিল দুইটি চারের মার।

সেই ম্যাচের পরেই দলের সাথে ড্রেসিংরুমে কথা বলতে আসেন লাহোর কালান্দার্সের ব্যবস্থাপনা পরিচালক সামিন রানা। মুলতানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে ইমনের ভূমিকা নিয়ে প্রশংসা করেন। প্রশংসাসূচক নানা কথার পর ভাঙা বাংলায় জানান ভালোবাসার কথা।

বাংলায় আর কোনো কথা না জানা সামিন তখন জানতে চান ইমনকে নিয়ে তিনি আর কি বলতে পারেন। সে সময়েই এগিয়ে আসেন সিকান্দার রাজা। জড়ানো বাংলায় সামিনকে পরামর্শ দেন, “তুমি কি অনেক সুন্দর খেলতে পারো!” বলার জন্য।

চার নাম্বার পজিশন ছেড়ে ওপেন করতে নেমেই ইমন নিজের জাত চেনান। পুরো ইনিংসই দর্শকদের চোখের আনন্দ দিয়েছে। তাইতো, সামিন রানার ভালোবাসার প্রদর্শন শুনে অবাক হতে হয় না।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link