পুরোনো সুর ফিরে পেতে সালাউদ্দিনের শরণাপন্ন আলিস!

বল করছেন আলিস আল ইসলাম, ফোন হাতে তা ক্যামেরাবন্দি করছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আলিসের করা ডেলিভারিটা বোধহয় জুতসই হলো না, মুহূর্তেই তা বুঝতে পেরে কোচের ধারণ করা ভিডিওটা দেখে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা চালালেন। গুরু-শিষ্যের এমন রসায়নটাই দেখা গেল মিরপুরের একাডেমি মাঠে।

বিপিএল টু বিপিএল মাঝের সময়টাতে হাঁটুর ইনজুরির কারণে থাকতে হয়েছে মাঠের বাইরে। ফর্মে থাকা আলিসের সবচেয়ে বড় শত্রু ইনজুরি থেকে পরিত্রাণ পেয়েছেন অবশেষে। তবে ছন্দটা কি আগের মত আছে? উত্তরটা, না হবে। কেননা ১০ মাসেরও বেশি কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলতে পারেননি। তাই শরণাপন্ন হলেন প্রিয় কোচ সালাউদ্দিনের কাছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসে থাকাকালীন এই আলিসকে আলোয় এনেছিলেন সালাউদ্দিন। নতুন কিছু করার জন্য পিছন থেকে সাহস জুগিয়েছেন, ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার দিকে। আলিসও গুরুর ছত্রছায়ায় নিজেকে শানিত করেছেন, নিজেকে মেলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।

মাঝের সময়টাতে অনেক কিছুই বদলে গেছে। দুজনের পথ বেঁকে গেছে দুদিকে। তবে সেই ভরসা, বিশ্বাস, আস্থা কিংবা সম্মানের জায়গা যে আজও অম্লান। তাই তো ফেরার মঞ্চে পা রাখার আগে আলিস নিজেকে আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য শরণাপন্ন হয়েছেন ওই সালাউদ্দিনের কাছেই। সালাউদ্দিনও শিষ্যকে পরম মমতায় আগলে রেখেছেন পুরোটা সময়, ভুল শুধরে নেওয়ার পথ দেখিয়েছেন।

বিপিএলে আলিসের নতুন ঠিকানা এবার রংপুর রাইডার্স। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোধহয় গেল আসরে ফেলে আসা আলিসকে আবারও ফিরিয়ে আনা। সেই চ্যালেঞ্জটা নেওয়ার আগে যে পর্যাপ্ত প্রস্তুতিটা দরকার, ঠিকঠাক গাইডলাইন দরকার। তার জন্য সবচেয়ে বড় ভরসা তো ওই মোহাম্মদ সালাউদ্দিনই। এখন দেখার আলিস পুরনো সুর ফিরে পান কি না!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link