সতীর্থকে সেঞ্চুরি করার সুযোগ দিলেন সাকিব

স্টিভেন টেলরের সামনে সুযোগ ছিল সেঞ্চুরি করার। সেই মঞ্চটা খোদ সাকিব আল হাসান নিজেই সেট করে দিয়েছিলেন। পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সাকিব সেটা নিলেন না। শেষ বলে একটা বাউন্ডারি হাকাতে পারলেই সেঞ্চুরি হয়ে যায়।

স্টিভেন টেলরের সামনে সুযোগ ছিল সেঞ্চুরি করার। সেই মঞ্চটা খোদ সাকিব আল হাসান নিজেই সেট করে দিয়েছিলেন। শেষ ওভারে সিঙ্গেল না নিয়ে সুযোগ দিয়েছিলেন টেলরকে। শেষ বলে একটা বাউন্ডারি হাকাতে পারলেই সেঞ্চুরি হয়ে যায়।

কিন্তু, সেই শেষ বলে মাত্র এক রান নিতে পারেন যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেলর। ৯৭ রানের অপরাজিত থাকেন তিনি। ওভার শুরু করেছিলেন ৮৮ রান নিয়ে। প্রথম বলে ছক্কা আর দ্বিতীয় বলে ডাবল নিয়ে তিনি সেঞ্চুরির দুয়ারে চলে গিয়েছিলেন, কিন্তু, পরের দুই ডেলিভারি ব্যাটে-বলে হল না।

পঞ্চম বলে সিঙ্গেল নাকচ করে দিয়ে সতীর্থকে সাকিব সুযোগ দেন, আটলান্টা ফায়ারের হয়ে অভিষেক ম্যাচেই ‘স্পোর্টসম্যানশিপের’ অনন্য নজীর স্থাপন করেন। যদিও, তাতে লাভ হয়নি। স্টিভেন টেলরের সাথে সাথে সাকিব নিজেও ঝড়ো ব্যাটিং করেন।

প্রথম ম্যাচে মাঠে নেমেই ১৭ বলে ২৭ রান করেন। পঞ্চম ব্যাটার হিসেবে খেলতে নামার সাথে সাথেই ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘এই সময়টার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।’ সেই অপেক্ষার প্রহর শেষে একটা ছক্কা আর তিনটি চার হাকান সাকিব। স্মরণীয় করেন নিজের মাইনর লিগের অভিষেক। সাথে স্টিভেন টেলরের সেঞ্চুরিটা হয়ে গেলে রীতিমত সোনায় সোহাগা হয়ে যেত। পরবর্তীতে বল হাতে নেমেও সফল ছিলেন সাকিব আল হাসান, প্রথম ওভারেই হানেন জোড়া আঘাত।

Share via
Copy link