সাকিবের বল এখন নতুন সরকারের কোর্টে

বাংলাদেশ ক্রিকেটের বরপুত্রকে কি তবে শেষবারের মতো বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে মিরপুরের হোম অব ক্রিকেট? দীর্ঘ দেড় বছরের নির্বাসন কাটিয়ে ২২ গজের চিরচেনা আঙিনায় ফেরার প্রতীক্ষায় সাকিব আল হাসান। তাঁর দেশে ফেরার পথে জমে থাকা মেঘগুলো অবশেষে সরতে শুরু করেছে।

বাংলাদেশ ক্রিকেটের বরপুত্রকে কি তবে শেষবারের মতো বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে মিরপুরের হোম অব ক্রিকেট? দীর্ঘ দেড় বছরের নির্বাসন কাটিয়ে ২২ গজের চিরচেনা আঙিনায় ফেরার প্রতীক্ষায় সাকিব আল হাসান।

তাঁর দেশে ফেরার পথে জমে থাকা মেঘগুলো অবশেষে সরতে শুরু করেছে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বিরুদ্ধে থাকা আইনি মামলাগুলোর নথিপত্র আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করেছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়া হয় সাকিবকে। কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর থেকে আর জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানো হয়নি তাঁর।

এই সময়টায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গ্ল্যামারে নিজেকে ব্যস্ত রাখলেও সাকিবের হৃদস্পন্দনে সবসময়ই ছিল লাল-সবুজের গ্যালারি। নিজের শেষ দ্বিপাক্ষিক সিরিজটি দেশের মাটিতে খেলার যে আকুতি তিনি জানিয়েছিলেন, বিসিবির বর্তমান তৎপরতায় তা এখন বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেটও যে এতদিন সাকিবের অভাব হারে হারে টের পেয়েছি, তা বলাই বাহুল্য। এ প্রসঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘সাকিব ভাই ফিরলে তার চেয়ে বড় আনন্দের আর কিছু হবে না। আমরা অনেক বছর একসাথে খেলেছি, দীর্ঘ এই বিরতি এবার শেষ হওয়া দরকার।’

মিরাজের এই আকুতি কেবল আবেগ নয়, বরং কঠিন পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে। সাকিবহীন বাংলাদেশ গত ২৫টি ওডিআই ম্যাচের মধ্যে ১৭টিতেই হারের মুখ দেখেছে, বিপরীতে জয়ের হাসি ছিল মাত্র ৭টি ম্যাচে।

বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আগামী এক বছরের মধ্যে সেরা নয়ে উঠে আসতে হবে। সামনে থাকা ২৩টি ওডিআই ম্যাচই এখন অগ্নিপরীক্ষা। বিশেষ করে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে সাকিবের মতো অভিজ্ঞ সেনানায়কের উপস্থিতি দলের জন্য আশীর্বাদস্বরূপ।

বিসিবি সাফ জানিয়ে দিয়েছেন সাকিবকে দলে নিতে আর কোন প্রকার সমস্যা নেই তাদের। তাই সিদ্ধান্ত এখন বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই আবারও ব্যাট-বল হাতে ২২ গজ মাতাতে দেখা যাবে বাংলাদেশের এই পোস্টার বয়কে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link