দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত সাকিব!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার বল করার পর কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। টেস্টের চতুর্থ দিন শেষ হয়ে গেলেও এখনো মাঠে ফেরা হয়নি সাকিবের। চলতি টেস্টে সাকিবকে আর মাঠে দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত; শঙ্কা জেগেছে দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও।

চোট পাওয়ার পর প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছিলো পুরোনো চোটেই অস্বস্তিতে আছেন এই অলরাউন্ডার। তবে স্ক্যান করার পর জানানো হয় নতুন করে আবার চোট পেয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে তাকে।

চোট পাওয়া সাকিব আল হাসানকে আপাদত  মেডিকেল টিমের পর্যবেক্ষণে রেখে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাঁকে নিয়ে সিদ্বান্ত নিতে চায় টিম ম্যানেজমেন্ট। চতুর্থ দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, সে পরের টেস্টে খেলছে কি না। এখনো কিছু নিশ্চিত নয়। আমরা কিছু সময় নিচ্ছি।’

ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে না পাওয়া গেলে সাকিবের পরিবর্তে একজন ব্যাটসম্যান ও একজন অতিরিক্ত বোলার খেলাতে হবে বাংলাদেশকে। কাকে খেলানো হবে এটাও এখনো নিশ্চিত নয়। ডোমিঙ্গো জানিয়েছেন কাকে খেলানো হবে সেটা নিয়ে না ভেবে মনোযোগ দিতে চান চলতি টেস্টেই।

ডোমিঙ্গো বলেন, ‘সাকিব না থাকলে ঢাকায় কে তার বিকল্প হবে এ নিয়ে এখনো ভাবিনি। প্রথমত আমাদের এই টেস্টেই মনোযোগ দিতে হবে। এই টেস্টের পর ঢাকায় গিয়ে কন্ডিশন বুঝে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে গিয়ে প্রথম বার চোট পান সাকিব আল হাসান। শেষ ওয়ানডেতে ৪.৫ ওভার বোলিং করার পর কুচঁকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। চোট পাওয়ার পর থেকেই বিশ্রামে ছিলেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্ট শুরু দুই দিন আগে অনুশীলনে ফিরলেও হালকা অনুশীলন করার পর অস্বস্তি অনুভব করলে অনুশীলন ছেড়েও উঠে যান সাকিব।

এমনকি ম্যাচের আগের দিনও শতভাগ ফিট ছিলেন না সাকিব আল হাসান। পুনর্বাসন প্রক্রিয়ার ভিতর থেকে চোট কাটিয়ে সিরিজের প্রথম টেস্টেই মাঠে নামেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতেও খেলেন ৬৮ রানের ইনিংস।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link