শাকিবের ইশারাতেই চলেছে ঢাকায় সাব্বির

আর এই সব কিছুই হয়েছে শাকিব খানের ইশারায়। ঢাকার সঙ্গেই আছেন শাকিব খান। বিপিএলের ম্যাচেও থাকবেন দলটির ডাগ আউটে।

কোথায় শাকিব খান? শাকিব খান কেন বিপিএল নিলামে নেই? শাকিব খান কি ঢাকা ক্যাপিটালস দলের সাথে নেই? – এমন প্রশ্ন ছিল আকাশে-বাতাসে।

গেল বছর ড্রাফটে সবার নজর ছিল শুধুই শাকিব খানের ওপর। সবাই ভাবছিল, এবার নিলামে শাকিব খান আবারও আলো ছড়াবেন। কিন্তু, তিনি নেই, প্রশ্ন হল তিনি কি ঢাকা ছেড়ে দিয়েছেন?

কথা হল, কিং খান ঢাকার সঙ্গে আছেন। কেবল ব্যস্ততার কারণে নিলামে অংশ নিতে পারেননি। তবে, তাঁর দেওয়া কথা রেখেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

শাকিব খান বলেছিলেন যতদিন তিনি আছেন, সব্বির রহমানও ততদিন ঢাকার দলে খেলবেন। শাকিব নিলামে না থাকলেও, তাঁর হয়ে সাব্বিরের পেছনে ছুটেছে ঢাকা।

ঢাকা সব্বিরকে ছাড়েনি। তারা বারবার বিড করে সব্বিরকে ধরে ফেলে। গত আসরেও ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির। তাকে এবার ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে, এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসির হোসেনকে ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা। শাকিব খান পাবলিক সেন্টিমেন্ট অন্য যে কারও চেয়ে ভাল বোঝেন, তাই তো তিনি সাব্বিরের সাথে সাথে নাসিরকেও দলে টেনেছেন।

শাকিবের ঢাকা নিলামের আগেই দলে নেয় তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান ও অ্যালেক্স হেলসকে। বিদেশিদের মধ্যে নিলাম থেকে সর্বোচ্চ ৫৫ হাজার ডলার দিয়ে তাঁরা কিনেছে দাসুন শানাকাকে। এর বাদে শামিম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলামদের মত তারকাদের নিয়েছে।

আর এই সব কিছুই হয়েছে শাকিব খানের ইশারায়। ঢাকার সঙ্গেই আছেন শাকিব খান। বিপিএলের ম্যাচেও থাকবেন দলটির ডাগ আউটে।

Share via
Copy link