শিভাম দুবে বনে গেলেন ভারতের লাইফলাইন

১ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ভারতের জন্য লাইফলাইন। তার কল্যাণেই নেদারল্যান্ডসের চাপের বলয় ছিঁড়ে প্রায় ২০০ রানের কাছাকাছি সংগ্রহ গড়েছে ভারত।

টিম ইন্ডিয়া তখন বিপাকে। এমন মুহূর্তে শিভাম দুবে নিজের সামর্থ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুললেন দারুণভাবে। দুর্ধর্ষ ক্ষিপ্রতায় ২০০ স্ট্রাইকরেটে তিনি তুলে নিলেন ফিফটি। ভারতের মিডল অর্ডারে তার গুরুত্ব বোঝালেন, সঠিক সময়ে ব্যাটিং গিয়ার পরিবর্তন করে। দলের পরিস্থিতি মেনে শুরুতে সময় নিলেও, বাইশ গজে থিতু হয়ে শিভাম চালিয়েছেন তাণ্ডব।

নয় ওভারে ৬৯ রান। ভারত হারিয়েছে তিন উইকেট। এমন জটিল পরিস্থিতিতে ব্যাটিং প্রান্তে এসেছিলেন শিভাম দুবে। মিডল ওভারে স্পিনারদের তুলোধুনো করতে ওস্তাদ শিভাম। ঠিক সেই মুহূর্তেই তিনি এলেন। কিন্তু তাকে এদিন নিজেকে সংযত রাখতে হয়েছে শুরুর দিকে।

নিজের খেলা প্রথম ১১ বলে শিভাম স্রেফ ছয়টি রান তুলতে সক্ষম হন। পরিস্থিতি খানিকটা বেগতিক ছিল বটে। তাছাড়া উইকেট পতনে তাকে একটু সংযত হতে হয়েছে। তবে নিজের খেলা ১২তম বল থেকেই ব্যাটিং গিয়ার পরিবর্তন করে শিভাম ছুটতে থাকেন পাগলা ঘোড়ার পিঠে চড়ে।

পরবর্তী ১৪ বলে তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ১১ বলে একটিও ছিলনা বাউন্ডারি। তবে পরের ১৪ বলের মধ্যে দুই খানা চারের বিপরীতে পাঁচ খানা ছক্কা হাঁকিয়ে ফেলেন দুবে। টিম ইন্ডিয়ার স্বল্প রানে থেমে যাওয়া ঠেকিয়েছেন শিভাম। ৩১ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ভারতের জন্য লাইফলাইন। তার কল্যাণেই নেদারল্যান্ডসের চাপের বলয় ছিঁড়ে প্রায় ২০০ রানের কাছাকাছি সংগ্রহ গড়েছে ভারত।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link