ইতালির জার্সিতে অস্ট্রেলিয়ানদের চমক!

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে আর চমক থাকবে না তা কি করে হয়? এবারও সেই ছাপটায় দৃশ্যমান হয়েছে। গ্রুপ পর্বে যে গল্পটা লেখা হয়েছে, সেটি যেন একেবারেই সিনেমার স্ক্রিপ্ট! অস্ট্রেলিয়ার মাটিতে জন্ম নেওয়া ক্রিকেটাররাই বিশ্বমঞ্চে ঝড় তুলছেন, কিন্তু ভিন্ন জার্সিতে, ইতালির হয়ে। আর নিজ দলের ক্রিকেটারদের ব্যর্থতায় গ্রুপ পর্বেই বিদায় ঘটেছে অস্ট্রেলিয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে আর চমক থাকবে না তা কি করে হয়? এবারও সেই ছাপটায় দৃশ্যমান হয়েছে। গ্রুপ পর্বে যে গল্পটা লেখা হয়েছে, সেটি যেন একেবারেই সিনেমার স্ক্রিপ্ট! অস্ট্রেলিয়ার মাটিতে জন্ম নেওয়া ক্রিকেটাররাই বিশ্বমঞ্চে ঝড় তুলেছেন, কিন্তু ভিন্ন জার্সিতে, ইতালির হয়ে। আর নিজ দলের ক্রিকেটারদের ব্যর্থতায় গ্রুপ পর্বেই বিদায় ঘটেছে অস্ট্রেলিয়ার।

ইতালি আর অস্ট্রেলিয়া, দুই দলের খেলোয়াড়দের পরিসংখ্যান খুলে বসলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। ইতালির হয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার বংশোদ্ভুত ক্রিকেটার বেন মানেন্তি এবং গ্রান্ট স্টুয়ার্ট মিলে শিকার করেছেন আট উইকেট। মানেন্তি একাই বাগিয়েছেন পাঁচখানা। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস শিকার করেছেন চারটি করে উইকেট।

ইতালির হয়ে সবচেয়ে বড় আলোচনার নাম তাই বেন মানেন্তি, ব্যাটে-বলে একাই যেন দলের প্রাণ। তিন ইনিংসে ১৩৮ রান। বল হাতেও পাঁচ উইকেট তুলে নিয়ে অলরাউন্ড নৈপুণ্যে নিজেকে আলাদা করে তুলেছেন। তার সতীর্থ স্টুয়ার্টও কম যান না, তিন উইকেটের পাশাপাশি ৫৯ রান।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে মূল ভরসা মার্কাস স্টয়নিস পেয়েছেন তিন উইকেট, ক্যামেরুন গ্রীন মাত্র একটি। বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে তালিকায় আছেন জাম্পা এবং এলিস। কিন্তু সংখ্যার বাইরে গিয়ে যদি প্রভাবের কথা বলা হয়, তাহলে মানেন্তির পারফরম্যান্সই এখন আলোচনার কেন্দ্রে।

ব্যাটিংয়েও তুলনাটা বেশ কৌতূহলোদ্দীপক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ১০২ রান এসেছে ম্যাট রেনশোর ব্যাট।  অথচ ইতালির জার্সিতে মানেন্তি ইতোমধ্যেই তাকে ছাড়িয়ে গেছেন। নিজ দলের ক্রিকেটারদের এমন ব্যর্থতার খেসারত দিতে হয়েছে অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্বেই বিদায়ের লজ্জা ঘাড়ে চেপেছে।  বিশ্বকাপের মঞ্চে এখন যে চিত্রটা স্পষ্ট, তা হলো, প্রতিভার কোনো পাসপোর্ট নেই। সুযোগ পেলেই যে কেউ কাজে লাগাতে পারে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link