সোহান প্রস্তুত হচ্ছেন নতুন চ্যালেঞ্জের জন্য

সেই ধারা থেকে বেড়িয়ে আসার পন্থাই নিশ্চয়ই খুঁজছেন তিনি। অতিদ্রুত তিনি সেই পথ খুঁজে না পেলে আবারও নির্বাসনে চলে যাবেন সোহান। 

কোচ মিজানুর রহমান বাবুলের সাথে পুরোটা রাস্তা কথা বলতে বলতে এলেন নুরুল হাসান সোহান। ইনডোর অনুশীলন শেষে সম্ভত ভুলত্রুটি নিয়েই কথা বলছিলেন সোহান ও বাবুল। সোহান রোদে শুকাতে দিলেন নিজের গ্লাভসগুলো। পরের দিন যেন আবারও তা হয়ে ওঠে ব্যবহার উপযুক্ত। এই ঘটনা একটা প্রতীকী। রোদে পুড়ে তাকেও হতে হবে খাঁটি।

বাংলাদেশের ওয়ানডে দলের ভাবনাতে তিনি আছেন বটে। লম্বা বিরতি কাটিয়ে তিনি ওয়ানডে দলে নিয়মিত হয়েছেন সাম্প্রতিক সময়ে। ২০২৫ সালে ছয়টি ম্যাচ খেলার সৌভাগ্য তার হয়েছে। এর আগে কোন বছরই তিনি তিনের অধিক ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। আসা-যাওয়ার মিছিলে তিনি ছিলেন সম্মুখ সারিতে।

কিন্তু এদফা দলের লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলার একটার দায়িত্ব চলে আসতে পারে সোহানের কাঁধে। কিন্তু সেজন্য সোহানকে প্রমাণ করতে হবে নিজের সামর্থ্য। সেজন্য তিনি পাচ্ছেন বিসিএল ওয়ানডেকে। তবে সমস্যা হচ্ছে, ফর্মহীনতা। হুট করেই তার ফর্মের ছন্দপতন ঘটে যায়।

পুরো বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। অথচ, তার উপরই ছিল রংপুর রাইডার্সের দলটাকে একই সুঁতোয় গেঁথে রাখার গুরুদায়িত্ব। সেই দায়িত্ব ষোলআনা ফেল করেছেন তিনি। ১১ ম্যাচে স্রেফ ৪৯ রান, দুঃস্বপ্নের চাইতেও ভয়াবহ স্মৃতি। তবে এই একই সোহান আবার জ্বলে উঠেছিলেন অদম্য  বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে।

দুর্বার একাদশের হয়ে দুইটি ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। এক ম্যাচে ৭৬ আরেক ম্যাচে ৫৪। দুইটাই ছিল জাতীয় দলের বিপক্ষে। এই সমস্যাটাই সোহানের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই ধারা থেকে বেড়িয়ে আসার পন্থাই নিশ্চয়ই খুঁজছেন তিনি। অতিদ্রুত তিনি সেই পথ খুঁজে না পেলে আবারও নির্বাসনে চলে যাবেন সোহান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link