সোহানের ভুলেই সেমির আশা শেষ!

মেলবোর্ন স্টার্সের  কাছে হেরে সেমির স্বপ্ন শেষ হলো বাংলাদেশ 'এ' দলের। ব্যাটিংয়ে একই ভুল, বোলারদের ব্যর্থতা আর সেই সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের অতি বাড়াবাড়ির খেসারত দিতে হলো বাংলাদেশকে, হারতে হলো ৩ উইকেটে। 

মেলবোর্ন স্টার্সের  কাছে হেরে সেমির স্বপ্ন শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের। ব্যাটিংয়ে একই ভুল, বোলারদের ব্যর্থতা আর সেই সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের অতি বাড়াবাড়ির খেসারত দিতে হলো বাংলাদেশকে, হারতে হলো ৩ উইকেটে।

সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে, এই সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সোহানের দল। একটা ভালো শুরুর ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন দুই ওপেনার। তবে ২৭ রানের মাথায় ফর্মে থাকা জিসানের যবনীকাপতন হয়।

টি-টোয়েন্টিতে ব্যর্থতার চরম পর্যায়ে থাকা নাইম শেখ ২১ বলে ১ ৯ রান করে আবারও বুঝিয়ে দিলেন তিনি এই ফরম্যাটে একেবারেই বেমানান। আফিফও আজ রানের খাতা খুলতে পারেননি। দুই বলের ব্যবধানে এই দুই  ব্যাটার ফিরে গেলে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দল।

তবে হাল ধরেন সাইফ হাসান এবং কাপ্তান সোহান। দুজনে মিলে গড়েন ৪৬ বলে ৬৩ রানের জুটি। ১২.৪ ওভারে ১০০ পার করার পরই যেন গতি এবং ছন্দ দুটোই হারায় বাংলাদেশ। সোহান ২৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরলে ব্যাটিং অর্ডার যেন দিশেহারা হয়ে পড়ে।  ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারার সমস্যা এই ম্যাচেও ভুগিয়েছে বাংলাদেশকে।

সাইফের ৪৫ এবং শেষদিকে ইয়াসির রাব্বির ১৭ বলে ২৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ১৫৬ রান। মাঝের সময় জুড়ে দৃষ্টিকটু ব্যাটিং না করলে যা অনায়াসে হতে পারত ১৭০-এরও বেশি।

এই রান ডিফেন্ড, করতে নেমে গোড়াতেই গন্ডগল পাকিয়ে বসেন সোহান। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে দুই প্রান্ত থেকে দুই স্পিনারকে বল করিয়ে একটা জুয়া খেলেছেন তিনি। দলে হাসান মাহমুদের মত কোয়ালিটি পেসার থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেহাৎই হটকারিতা।

চতুর্থ ওভারের মাথায় প্রথম উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তবে ততক্ষণে ৩৪ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মেলবোর্ন। হাসান- রাকিবুলদের দৃঢ়তায় অবশ্য ১২ ওভারে ৮১ রানের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

তবে জনাথন মার্লোর ৬১ রানের ইনিংস বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলে। সোহান এই ম্যাচে বোলারদের ঠিকঠাক বায়বহার করতে পারেননি। তাই তো চাপে পড়েও বাংলাদেশি বোলারদের ব্যর্থতায় শেষপর্যন্ত ৩ উইকেটের জয় তুলে নেয় মেলবোর্ন।

এবারের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ একপ্রকার হতাশ করেছে। সেমির আগেই সব সম্ভাবনার জলাঞ্জলি দিয়েছে সোহানের দল, পাঁচ ম্যাচের তিনটাতেই হেরেছে তাঁরা। অথচ গত আসরে এইচপি দল নিয়ে খেলেও ফাইনালের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link