মাসেকোর এক গোলেই নক আউট স্টেজে দক্ষিণ আফ্রিকা!

গ্রুপ পর্বে  নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার লড়াইটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। শেষ পর্যন্ত থাপেলো মাসেকোর একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে নক আউট স্টেজে পৌঁছালো তারা।

গ্রুপ পর্বে  নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার লড়াইটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। শেষ পর্যন্ত থাপেলো মাসেকোর একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে নক আউট স্টেজে পৌঁছালো তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে প্রথমার্ধে উভয় দলের রক্ষণভাগ ছিল বেশ সজাগ। ৪২তম মিনিটে দক্ষিণ আফ্রিকার মোফোকেনগ গোল করার একটি দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাঁর শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়।

​দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল দিতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ৬০তম মিনিটে হিউন গিউ-এর নেওয়া একটি হেডার গোলরক্ষক উইলিয়ামস অসাধারণ দক্ষতায় রক্ষা করেন।উইলিয়ামসের ক্ষিপ্রতায় নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা।

​ম্যাচের ৬৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের ভুলে থাপেলো মাসেকো বক্সের ভেতর থেকে মাটি কামড়ানো এক জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। তাঁর এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল মিসের খেসারত খুব বাজেভাবেজ দিতে হলো দক্ষিণ কোরিয়াকে। এই পরাজয়ের ফলে তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে থেকে গ্রুপ স্টেজ শেষ করলো তারা। নক আউট স্টেজে পা রাখতে তাদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের ওপর।

অন্যদিকে এই এক জয়, আরও বিশেষায়িত করলে থাপালো মাসেকোর এক গোলেই নক আউট স্টেজ নিশ্চিত হয়ে গেলো দক্ষিণ আফ্রিকার।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link