দক্ষিণ আফ্রিকার জয়ে পরিষ্কার ভারতের রাস্তা!

দাপটের সাথে ওয়েস্ট ইন্ডিজকে হারাল দক্ষিণ আফ্রিকা। সেই সাথে পরিষ্কার হলো ভারতের রাস্তা। এখন যে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে পারবে ভারত। আর নয় উইকেটে ক্যারিবীয়ানদের গুঁড়িয়ে সুপার এইটে টানা দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল আফ্রিকা।

এদিন আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের জন্য শুরুটা হয়েছিল বিভীষিকাময়। ওপেনিং জুটি থেকে ২৯ রান আসলেও ৮৩ রানের মধ্যেই হারিয়ে বসে সাত সাতটা উইকেট। কার্যত ওখানেই যে নিভে যায় জয়ের স্বপ্ন। তবে সেই ভগ্নস্তূপ থেকে বীরদর্পে উঠে এলেন জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড।

বাকিটা সময় কেবল আগ্রাসন চলেছে বাইশ গজে। মাত্র ৫৭ বল থেকে ৮৯ রান আদায় করে নেন। তাতেই অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরে ক্যারিবীয়ানরা। স্কোরবোর্ডে আসে ১৭৬ রানের লড়াকু পুঁজি।

আহমেদাবাদের এই উইকেট রীতিমতো ব্যাটারদের স্বর্গরাজ্যই। সেটা দেখাল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই অনুভব করেনি প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। অবশ্য করতে দেননি এইডেন মার্করাম।

প্রথম থেকেই চড়াও হয়েছিলেন। সঙ্গ দিয়েছিলেন কুইন্টন ডি কক। ওপেনিং জুটি থেকেই আসে ৯৫ রান। ৪৭ রানে ডি কক ফিরে গেলেও বাকি সময় রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান মার্করাম। তাঁর ব্যাট থেকে আসে হার না মানা ৮২ রানের অনবদ্য ইনিংস। তাতেই নয় উইকেট আর ২৩ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link