মিশেল স্টার্ক, আপনি ‍বুড়ো হবেন কবে?

অস্ট্রেলিয়ার উল্লাস উঠল ঢেউ হয়ে। ইনিংসের গল্পের শুরুর নায়ক আবারও মিশেল স্টার্ক। প্রথম ওভারের আগুনঝরা কবিতা তিনি লিখতে জানেন বারবার!

মিশেল স্টার্ক, আপনি ‍বুড়ো হবেন কবে? প্রশ্নটি চাইলে করাই যায়। পার্থে প্রথম দিনেই সাত উইকেট, দ্বিতীয় দিনের শুরুতেই নিজের বোলিংয়ে ঝাঁপিয়ে পড়ে অনবদ্য ক্যাচ – সব দেখে প্রশ্ন আসতেই পারে, স্টার্কের কি তবে সুপার পাওয়ার আছে?

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে আবারও বজ্রপাত! মিশেল স্টার্ক যেন আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, আর সেই শিখায় পুড়ে গেলেন জ্যাক ক্রলি—দ্বিতীয় ইনিংসেও ‘ডাক’, একেবারে হতবিহ্বল হয়ে ফিরে গেলেন ইংলিশ ব্যাটার।

অফ স্টাম্পে ভালো লেন্থ, একটু বাড়তি বাউন্স—ক্রলির ব্যাট হয়ে উঠেই বলটা ভেসে এল সামনে। স্টার্ক তখন ফলো-থ্রুতে সামান্য সরে যাচ্ছিলেন, কিন্তু প্রতিক্রিয়ায় তিনি যেন কবিতার মতন রেখে গেলেন একটা ছোয়া — বাঁ হাত মাটির কাছে নামিয়ে এক লাফে তুলে নিলেন বলটা।

মুহূর্তটা যেন মাঠজুড়ে স্থির হয়ে ছিল। ক্রলি দাঁড়িয়ে রইলেন সন্দিহান হয়ে। থার্ড আম্পায়ারের চোখে চলল রিপ্লের পর রিপ্লে। শেষে নিশ্চিত হলো—স্টার্কের হাতের তালুতে বলটি হাই সিকিউরিটি জেলখানার মতই নিরাপদ।

অস্ট্রেলিয়ার উল্লাস উঠল ঢেউ হয়ে। ইনিংসের গল্পের শুরুর নায়ক আবারও মিশেল স্টার্ক। প্রথম ওভারের আগুনঝরা কবিতা তিনি লিখতে জানেন বারবার!

Share via
Copy link