জমে উঠেছে সেমিফাইনালের দারুণ দৌড়

সুপার এইটের শুরু থেকেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে ছিল 'গ্রুপ অফ ডেথ' খ্যাত গ্রুপ-টু। যেখানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কার মতো ক্রিকেটীয় পরাশক্তিরা। প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষে সমীকরণ এখন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে।

সুপার এইটের শুরু থেকেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে ছিল ‘গ্রুপ অফ ডেথ’ খ্যাত গ্রুপ-টু। যেখানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কার মতো ক্রিকেটীয় পরাশক্তিরা। প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষে সমীকরণ এখন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে।

গ্রুপের প্রতিটি দলের হাতে রয়েছে আর মাত্র একটি করে ম্যাচ। তবে মাঠের লড়াইয়ে আধিপত্য দেখিয়ে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড টানা দুই জয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ইংলিশদের জয়রথ যখন ছুটছে, তখন বিষাদের ছায়া লঙ্কান শিবিরে।

 আশা জাগিয়েও দুই ম্যাচে দুই হারের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই শুরুতে দুর্দান্ত বোলিংয়ে আশা জাগানিয়া পারফরম্যান্স করলেও ডেথ ওভার ও ব্যাটিং ব্যর্থতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে লঙ্কান লায়নদের জন্য।

ইংল্যান্ড পাড়ি জমিয়েছে শেষ চারে, আর শ্রীলঙ্কা নিয়েছে বিদায়। এখন সমস্ত স্পটলাইট নিউজিল্যান্ড ও পাকিস্তানের উপর। এই দুই দলের যেকোন এক দলই কোয়ালিফাই করতে যাচ্ছে সেমিফাইনালে।

এক জয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগির সুবাদে তিন পয়েন্ট নিয়ে কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের নামের পাশে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে নেট রান রেট। শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের ফলে +৩.০৫০ রান রেট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে মিচেল স্যান্টনারের দল।

অন্যদিকে, একটি হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত নিয়ে পাকিস্তানের নামের পাশে রয়েছে এক পয়েন্ট। তাদের চেয়ে থাকতে হবে এখন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের দিকে। যদি দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশরা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় মার্জিনে জয়ই পারে বাবর-শাহীনদের সেমিফাইনালে খেলার সুযোগ করে দিতে।

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচে যদি নিউজিল্যান্ড জয় পায় কিংবা কোন কারণে পয়েন্ট ভাগাভাগিও হয় তাহলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব আসর থেকে বিদায় নেবে পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি হবে কেবলই নিয়ম রক্ষার্থে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link