ভারতের সবচেয়ে দুশ্চিন্তা সুরিয়া!

বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ অধিনায়ক সুরিয়াকুমার যাদব। ব্যর্থতার গোলকধাঁধা থেকে যেন বের হতেই পারছেন না তিনি। তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে ফর্মে থাকা অধিনায়কের নামটা সুরিয়া। পরিসংখ্যান অন্তত সেই কথাই বলে।

বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ অধিনায়ক সুরিয়াকুমার যাদব। ব্যর্থতার গোলকধাঁধা থেকে যেন বের হতেই পারছেন না তিনি। তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে ফর্মে থাকা অধিনায়কের নামটা সুরিয়া। পরিসংখ্যান অন্তত সেই কথাই বলে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের হাতে রয়েছে মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অথচ এই পুরো বছরে সুরিয়াকুমার যাদব এখনো পর্যন্ত একটি ফিফটিও করতে পারেননি। ২১ ম্যাচে তাঁর মোট রান ২১৮। গড় নেমে এসেছে ১৩.৬২-এ, স্ট্রাইক রেট মাত্র ১২৩.১৬। একজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ব্যাটার এবং দলের অধিনায়কের জন্য এই পরিসংখ্যান যে স্বস্তির নয়, তা বলার অপেক্ষা রাখে না।

এখানেই উঠে আসছে প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অন্য অধিনায়কদের পারফরম্যান্স কেমন ছিল? ২০১৬ সাল থেকে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় অধিনায়কদের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় সবাই কোনো না কোনোভাবে ছন্দে ছিলেন।

২০১৬ বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনি খুব বেশি রান না পেলেও তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৯-এর কাছাকাছি, যা তাঁর আক্রমণাত্মক ভূমিকার প্রমাণ দেয়।২০২১- এর আগে  বিরাট কোহলি খেলেছিলেন পাঁচটি ম্যাচ, যেখানে তিনি করেন ২৩১ রান। তাঁর গড় ছিল ১১৫.৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৭-এর বেশি।

২০২২ বিশ্বকাপের আগে রোহিত শর্মা  ২৩ ম্যাচে ৫৪০ রান করেছিলেন, গড় ২৫.৭১ এবং স্ট্রাইক রেট ছিল ১৪২-এর বেশি। ২০২৪ এ আবার রোহিত তিন ম্যাচে ১২১ রান করেন, গড় ছিল ৬০.৫ এবং স্ট্রাইক রেট ১৭৫-এর ওপরে।

এই তালিকায় একমাত্র ব্যতিক্রম নামটি সুরিয়াকুমার যাদব। গড় ও স্ট্রাইক রেটম, দুই দিক থেকেই তিনিই এখন পর্যন্ত বিশ্বকাপের আগে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স করা ভারতীয় অধিনায়ক।

বিশ্বকাপের মঞ্চে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে অধিনায়কের ব্যাট থেকে রান আসছে কি না তার ওপর। অতীতে দেখা গেছে, বিশ্বকাপের আগে ফর্মে থাকা অধিনায়করা দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। সেই জায়গায় এবার ভারতের সামনে বড় প্রশ্নচিহ্ন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link