তাইজুলকে শর্ট বলের শিকার বানাল শ্রীলঙ্কা

এর পরের ওভারেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন তাইজুল। ৩৩ রান করে থামেন তিনি। সকালে আধা ঘণ্টা ব্যাটিং করতে পারে বাংলাদেশ, সেখানে রান উঠে ২৭ টা। আড়াশো থেকে তিন রান দূরে থাকতে কলম্বোতে থেমে যায় বাংলাদেশ দল।

বাংলাদেশের টেল এন্ডারদের বিপক্ষে শ্রীলঙ্কার কৌশল ছিল পরিস্কার। আর সেটা হল – একের পর এক বাউন্সার দিয়ে যাওয়া। তাইজুল ইসলাম কিংবা নাহিদ রানা – শ্রীলঙ্কান পেসাররা কাউকেই ছাড় দেননি।

সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে সকালের সেশনে তাইজুল ইসলাম ছিলেন মারমুখী। বাউন্ডারির ওপর ভর করে রান তুলছিলেন। বেশি তোপ যায় থারিন্দু রত্নায়েকের ওপর।

এই সিরিজ দিয়েই টেস্ট ক্যারিয়ার শুরু করা রত্নায়েকের এক ওভারেই পর পর ‍দুই বলে দু’টো বাউন্ডারি হাঁকান। রান তোলেন নয় রান।

আর কোনো বিকল্প না দেখে, শ্রীলঙ্কান পেসাররা বাউন্সার কৌশলে হাঁটা শুরু করে। থারিন্দুর ওভার শেষ হওয়া মাত্রই শুরু হয় সেই লড়াই।

আসিথা ফার্নান্ডো তাইজুল ইসলামের উদ্দেশে রাউন্ড দ্য উইকেট থেকে ছোট্ট রান আপে একটা গোলা ছুড়ে মারেন। বলটা উঠে যায় একেবারে বুক বরাবর। তাইজুল বলের লাইনে পৌঁছানোর আগেই সেটা সরাসরি আঘাত হানে তাঁর হাতে।

ব্যাথায় কুঁকড়ে উঠলেন তাইজুল, সঙ্গে সঙ্গেই মাঠে নামলেন ফিজিও। ঝটপট লাগিয়ে দেওয়া হল ম্যাজিক স্প্রে।

তবে, দুশ্চিন্তার জায়গা হল ওটাই তাইজুলের বোলিং আর্ম! আপাতত হালকা চোট মনে হলেও, চোখে-মুখে ফুটে উঠছে অস্বস্তির ছাপ। ব্যাথা যেন শরীর নয়, বাংলাদেশের বোলিং আক্রমণকেই ঘিরে ধরেছে।

এর পরের ওভারেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন তাইজুল। ৩৩ রান করে থামেন তিনি। সকালে আধা ঘণ্টা ব্যাটিং করতে পারে বাংলাদেশ, সেখানে রান উঠে ২৭ টা। আড়াশো থেকে তিন রান দূরে থাকতে কলম্বোতে থেমে যায় বাংলাদেশ দল।

লেখক পরিচিতি

সম্পাদক

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link