বাংলাদেশের টেস্ট চূড়ায় তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেই তিনি সাকিবকে উইকেটের দিক থেকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কে জানে, মিরপুরের চরিত্র বলে, তাইজুলের পক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫০ টি টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছে যাওয়া সম্ভব।

তেমন কোনো স্টারডম নেই, তাঁকে ঘিরে সমর্থকদের বড় কোনো উচ্ছ্বাস নেই। একটু আড়ালেই থাকেন, পারফর্ম করেন নিয়মিত। আর সেই পারফরম্যান্সের গুণেই তাইজুল ইসলাম উঠে গেলেন চূড়ায়।

পুরোদস্তর টেস্ট বোলার তিনি। এই আসনে তাঁকেই সবচেয়ে বেশি মানায়। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার এখন তাইজুল। সেখানে তাঁর সাথে খোদ সাকিব আল হাসানও আছেন।

আয়ারল্যান্ডের ইনিংসের পরিসমাপ্তি ঘটল তাইজুলের মাইলফলক ছোঁয়ার ডেলিভারিতে! লুপ করে করা ফুলার লেন্থের বল—ঠিক মারার মতো জায়গাতেই ছিল। ম্যাথিউ হামফ্রিজ একটু চালাকি করতে গিয়ে বিপদ ডাকলেন।

রিভার্স সুইপ খেলতে গেলেন, কিন্তু ফাঁক খুঁজে পেলেন না, ইনফিল্ডও পার হতে পারলেন না। বলটি সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে গেল এবং এবাদত হোসেন ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচটি ধরে নিলেন। তাইজুল ২৪৬ তম টেস্ট উইকেটে পৌঁছে গেলেন। ইনিংসে নিলেন চারটি উইকেট।

শীর্ষ আসনে অনেকদিন ধরে বসেছিলেন সাকিব আল হাসান। এবার সেই জায়গাটা নিয়ে ফেললেন তাইজুল ইসলাম। টেস্টে দু’জনের উইকেট সংখ্যাই এখন ২৪৬। তবে, সাকিবের চেয়ে ১৪ টেস্ট কম খেলা তাইজুল এখন আছেন তালিকার সবার ওপরে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেই তিনি সাকিবকে উইকেটের দিক থেকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কে জানে, মিরপুরের চরিত্র বলে, তাইজুলের পক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫০ টি টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছে যাওয়া সম্ভব।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link