তাসকিনরা নিজেদের আসল কাজটাই করছেন

ব্যাট হাতে না হোক, বল হাতে তো ভূমিকা এই দু’জনই রাখছেন। এটাই তো তাঁদের আসল কাজ।

১৮১ রান পিছিয়ে থাকার পরও কেন ইনিংস ঘোষণা করল বাংলাদেশ? সেই জবাবটা দিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের হিসারটা ছিল পরিস্কার। সকালের ক্যারিবিয়ান উইকেটের ময়েশ্চারটা কাজে লাগানো। আর সেই কৌশলে সফল বাংলাদেশ দল।

মাত্র ৩৯ রানের মধ্যেই নিজেদের প্রথম তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার উইকেটের রহস্য ভেঁদ করে তাসকিনের ডেলিভারিগুলো একেকটা গোলা হয়ে আঘাত করছিল যেন।

সবচেয়ে সফল এই ডানহাতি পেসারই ছিলেন। প্রথম দু’টি আঘাত তিনিই হানেন। মিকাইল লুইস উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাসের কাছে। এরপর কেসি কার্টিকেও ফেরান তাসকিন, স্লিপে ক্যাচ বানিয়ে।

এর ঠিক পরের ওভারেই ফিরে যান বিপজ্জনক হয়ে ওঠা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিনি স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন। বোলার শরিফুল ইসলাম। স্লিপে ব্যস্ত সময় কাটিয়েছেন জয়। দু’টো ক্যাচই তাঁর নেওয়া।

এর আগে বাংলাদেশ নয় উইকেটে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। তাসকিন ১১ ও শরিফুল ৫ রান করে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন সকালে বিতর্কিত এক সিদ্ধান্তে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ব্যাট হাতে না হোক, বল হাতে তো ভূমিকা এই দু’জনই রাখছেন। এটাই তো তাঁদের আসল কাজ।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link