টেস্টের দেশসেরা সেঞ্চুরিয়ানরা!

ভারতের হয়ে রেকর্ডের এভারেস্টে সবার উপরে বসা শচীন টেন্ডুলকার, যার নামের পাশে জ্বলজ্বল করছে অবিশ্বাস্য ৫১টি টেস্ট শতক।

সাদা পোশাকের আভিজাত্যে মোড়ানো টেস্ট ক্রিকেট যেন এক দীর্ঘ পথচলা, যেখানে প্রতিটি সেঞ্চুরি  এক একটি মহাকাব্য। ২২ গজের এই কঠিনতম মঞ্চে নিজ নিজ দেশের হয়ে শতকের শিখরে পা রেখেছেন কয়েকজন কালজয়ী ব্যাটার। ব্যাটের জাদুতে দেশের গৌরবকে আকাশচুম্বী করা সেইসব নায়কদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন। 

ভারতের হয়ে রেকর্ডের এভারেস্টে সবার উপরে বসা শচীন টেন্ডুলকার, যার নামের পাশে জ্বলজ্বল করছে অবিশ্বাস্য ৫১টি টেস্ট শতক। আধুনিক ক্রিকেটে তাঁর সেই অমর কীর্তিকে তাড়া করছেন ইংল্যান্ডের রানমেশিন জো রুট। এ যুগের অন্যতম সেরা এই ব্যাটারের আছে ৪১টি সেঞ্চুরি। আর সৌন্দর্যমন্ডিত ক্রিকেটের অন্যতম পতাকাবাহী কুমার সাঙ্গাকারা ৩৮টি শতক নিয়ে ধরে রেখেছেন লঙ্কার আভিজাত্য।

দক্ষিণ আফ্রিকার হয়ে মায়েস্ত্রো জ্যাক ক্যালিস ৪৫টি শতকের গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৪১টি শতক নিয়ে অজিদের ক্রিকেট সাম্রাজ্য শাসন করেছেন দীর্ঘদিন। স্টিভ স্মিথ কিংবা ডেভিড ওয়ার্নাররা যাকে এখনো ছুঁতে পারেননি। পাকিস্তানের হয়ে ইনিংসের পর ইনিংস ধরে মাটি কামড়ে লড়া ইউনুস খান ৩৪টি শতক নিয়ে আছেন বাঘা বাঘা সব কিংবদন্তিদের কাতারে। ইনজামাম-উল-হক কিংবা মিসবাহ-উল-হকরা আছেন তাঁর চেয়ে পেছনে।

ত্রিনিদাদের যুবরাজ ব্রায়ান লারা ৩৪টি শতক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে রাঙিয়েছেন। ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপলরা সাদা পোশাকে শতকের দিক দিয়ে লালার অনেক পেছনে অবস্থান করছেন। আর নিউজিল্যান্ডের ক্রিকেটে হিমালয়ের মতো অবিচল কেন উইলিয়ামসন ৩৩টি শতক নিয়ে কিউইদের একাই টেনে নিয়ে যাচ্ছেন বহুদূর। জিম্বাবুয়ের হয়ে এই লড়াইয়ে একাই ১২টি শতক হাঁকিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

লাল-সবুজের ক্রিকেটাকাশে এই তালিকার মুকুটটি পরেছেন আমাদের পরম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া শতক হাঁকিয়ে তিনি এখন ১৪টি সেঞ্চুরির মালিক। দেশের হয়ে প্রথম ১০০টি টেস্ট খেলার অনন্য কীর্তি গড়া এই ‘ডিপেন্ডেবল’ যেন ক্লান্তিহীন এক যোদ্ধা।

টেস্ট ক্রিকেটের নতুন দুই সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডও পিছিয়ে নেই এই গৌরবের দৌড়ে। আফগানদের হয়ে রেকর্ড তিনটি শতক আছে রহমত শাহ এর নামের পাশে। অন্যদিকে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে কেভিন ও’ব্রায়েন, পল স্টার্লিংদের মতো ব্যাটাররা কেউওই একটার বেশি শতরান করতে পারেননি।

শতকের এই পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এটি দেশের জন্য জীবন বাজি রেখে লড়ে যাওয়ার এক একটি দলিল। সময়ের আবর্তে ক্রিকেটাররা বিদায় নেন, কিন্তু ২২ গজে রেখে যাওয়া এই কীর্তিগুলো থেকে যায় চির অম্লান। দেশের নামকে বিশ্বমঞ্চে উঁচুতে তুলে ধরা এই নায়করা ক্রিকেট ইতিহাসের পাতায় বেঁচে থাকবেন অনন্তকাল।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link