বিশ্বকাপের আগে ব্রাজিল-আর্জেন্টিনার পথটা ভিন্ন

এবারের ফুটবল বিশ্বকাপে হট ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে গননার বাইরে রাখার উপায় অন্তত নাই। 

কান পাতলেই খানিকটা দূর থেকে ভেসে আসছে দামামার নিনাদ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ক্রমশ ছুটে আসছে। আর তো মাত্র ক’টা দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে পুরো দুনিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জম্পেশ আর জমকালো লড়াই। এবারের ফুটবল বিশ্বকাপে হট ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে গননার বাইরে রাখার উপায় অন্তত নাই।

বিশ্বকাপের আগে এই দুই দলই নামবে মাঠে, নিজেদেরকে শেষবারের মত ঝালিয়ে নিতে। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকছে আরও একটি শিরোপা জেতার। কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি পেয়েছিলেন অমরত্ব। বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি মরুর বুকে। সেই একই স্টেডিয়ামে বসবে ‘ফিনালিসিমা’।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২৭ মার্চ মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এরপর স্বাগতিক কাতারের বিপক্ষে ৩১ মার্চ এক প্রীতি ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তারা। ইতোমধ্যে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে এই তথ্য।

আর্জেন্টিনা যখন শিরোপার অন্বেষণে মাঠে নামবে, তখন ব্রাজিল নিজেদের ইউরোপ জুজু কাটানোর উপায় খুজবে। হাই ভোল্টেজ দু’টো ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। প্রথমে দিদিয়ের দেশমের ফ্রান্সের বিপক্ষে নামবে ব্রাজিল। ২৬ মার্চ, ফ্রান্সের বিপক্ষে নিজের কৌশলের ভুলত্রুটি খোঁজার চেষ্টা করবেন কার্লো আনচেলত্তি।

২০২২ বিশ্বকাপে ক্রোয়াশিয়া বাজিয়েছিল ব্রাজিলের বিদায় ঘন্টা। সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল চূড়ান্ত করবে নিজেদের বিশ্বকাপের স্কোয়াড। পহেলা এপ্রিলের ম্যাচটি তাই আনচেলত্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা গুরুদায়িত্ব রয়েছে তার কাঁধে, সেই দায়িত্বের কতটুকু তিনি প্রতিফলন ঘটাতে পারছেন মাঠে, সেটার ডেমো দেখা যাবে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচগুলোতে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link