আতঙ্কের নাম নাহিদ রানা

নাহিদ যে আতঙ্কের দেয়াল তুলে দিয়েছিলেন সেখানে বসেই মাইকেল ব্রেসওয়েল আর সুফিয়ান মুকিমরা দু’টি করে উইকেট নিলেন। লাহোর ৭৬ রানের বড় পরাজয় মেনে নিতে বাধ্য হল।

গতি মানেই ভয়, আর সেই ভয় মানেই এখন নাহিদ রানা। পিএসএলে সেই ভয় ছড়িয়ে দিয়েই প্রতিদিন সাফল্য আদায় করে নিচ্ছেন তিনি।

এই যেমন সিকান্দার রাজা, আগের বলেই শর্ট বলে বিট হয়ে আব্দুল্লাহ শফিককে এই নাহিদ রানাকে উইকেট নিতে দেখলেন। উইকেটে নামলেন আতঙ্ক নিয়ে, প্রথম বলেই অনেকটা চোখ বন্ধ করেই ব্যাট চালালেন।

হ্যাঁ, নাহিদ রানার গতির সামনে অন্ধভাবে ব্যাট চালানোর কোনো বিকল্প নেই। আগের দিনে সাত রান দিয়ে তিন উইকেট নেওয়া নাহিদ রানা এবার লাহোর কালান্দার্সের বিপক্ষে নিলেন তিন ওভারে দুই উইকেট। সামাদের পর তিনি নেন উসামা মীরের উইকেট।

আবারও বড় একটা ব্যবধানে জিতে হাসিমুখে মাঠ ছাড়ল বাবর আজমের পেশোয়ার জালমি। এমনিতে জালমি দলে বোলার কম। তবে, নাহিদ রানা সেই অভাব বুঝতে দিচ্ছেন কোথায়।

তবে, নতুন বলে শুরুটা যথারীতি শরিফুল ইসলামই করলেন। দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন মোহাম্মদ নাঈম। এরপর নাহিদ আক্রমণে আসার পরই শ্মশানে পরিণত হল লাহোরের ব্যাটিং।

গতিশীল বোলারদের সুবিধা এখানেই। তাঁর জন্য দলের বাকিদের জন্য উইকেট আদায় করাটা সহজ হয়। নাহিদ যে আতঙ্কের দেয়াল তুলে দিয়েছিলেন সেখানে বসেই মাইকেল ব্রেসওয়েল আর সুফিয়ান মুকিমরা দু’টি করে উইকেট নিলেন। লাহোর ৭৬ রানের বড় পরাজয় মেনে নিতে বাধ্য হল।

Share via
Copy link