পাশাপাশি কাঁধ মিলিয়ে অনুশীলন করছেন। আফিফ হোসেন ধ্রুব আর মোসাদ্দেক হোসেন সৈকতকে। বাংলাদেশের জার্সি গায়ে নামার মিশনে তাঁদের লড়াইটাও পাশাপাশিই।
দুই সতীর্থ পাশাপাশি দাঁড়ালেও আসলে বাস্তবে তারা আছেন একে অন্যের বিপরীত প্রান্তে। আফিফ আর মোসাদ্দেক দুইজনই ব্যাটিং অলরাউন্ডার। তারা ব্যাট করতে নামেন মূলত মিডল অর্ডারে। বোলিংয়ে মোসাদ্দেক একটু এগিয়ে, ব্যাটিংয়ে হয়তো আফিফ একটু এগেয়।
দলের দ্রুত উইকেট পড়ে গেলে টিকে থেকে ব্যাট করার কাজ করা লাগে। রানের চাকা রাখতে হয় সচল। আর, শেষের দিকের ওভারগুলোতে গিয়ার শিফট করে গতি বাড়াতে হয়ে রান তোলার।

দুজনের কাউকেই পুরোপুরি বোলার বলা যায় না। একা এক বোলারের সমস্ত কোটা সব দিন তারা পূরণ করে দিবেন না। কিন্তু, মাঝখানের ওভারগুলোতে স্পিন বোলিং করে দিতেন পারেন কিছু ওভার করে। কখনো প্রতিপক্ষের কোনো জুটি বেশি বড় হলে সেটা ভাঙার কাজে অধিনায়কের কাছ থেকে ডাক পাওয়া যেতে পারে।
এমন অবস্থায় এসে পাশাপাশি দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু, কখনো পাশাপাশি জায়গা পাওয়া যায় না। কারণ, এমন অলরাউন্ডারের জায়গা থাকে একটাই। আফিফ আর মোসাদ্দেক, দুই সতীর্থের মধ্যে দ্বৈরথটা মূলত এখানেই।
সামনে নিউজিল্যান্ড আসবে। বাংলাদেশের হয়ে আফিফ বা মোসাদ্দেকের যেকোনো একজন হয়তো সুযোগ পেতে পারেন। আফিফ আগের সিরিজে ফিরলেও নিজেকে চেনাতে পারেননি। মোসাদ্দেক সুযোগ পাবেন কি না, সেটা সময়ই বলে দেবে। এর আগে অনুশীলনেই নিজেদের উজার করে দেওয়ার চেষ্টায় যতই বন্ধুত্ব থাকুক না কেন, একই জায়গার জন্যই লড়তে হবে তাঁদের।











