সাকিবের ফিরে আসার অজানা গল্প

সাকিবের পিএসএল খেলার খবর অনেককেই চমকে দিয়েছে। কারণ, এর আগে কোনো দলেই তার নাম ছিল না, এমনকি তিনি নিজেও জানতেন না যে পিএসএলে খেলবেন!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে কিভাবে ডাক পেলেন সাকিব আল হাসান? এই প্রশ্নটা অনেকের কাছে ঘুরপাক খাচ্ছে। মাঝখানে কোথাও ছিলেন না, তবে হঠাৎ করেই বিস্ময় জাগিয়ে পিএসএলে নিজেকে আবিষ্কার করেন সাকিব। কিভাবে হলো এই অসাধ্য সাধন?

সাকিবের পিএসএল খেলার খবর অনেককেই চমকে দিয়েছে। কারণ, এর আগে কোনো দলেই তার নাম ছিল না, এমনকি তিনি নিজেও জানতেন না যে পিএসএলে খেলবেন!

এই পুরো ঘটনাটির পেছনে রয়েছে কৌশলী এক পরিকল্পনা—যা এসেছে তার এজেন্ট রুদ্রদীপ ব্যানার্জির পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব অনুশীলনের জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছিলেন না। তাই তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের আজমানে, যেখানে প্র্যাকটিসের ভালো ব্যবস্থা ছিল। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো তিনি পিএসএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

সাকিবের পিএসএল খেলার পেছনে বড় ভূমিকা রেখেছে সময় ও পরিস্থিতি। বিদেশি অনেক ক্রিকেটার পিএসএলের মাঝপথে বিভিন্ন কারণে ক্যাম্প ত্যাগ করতে থাকেন। তখনই কিছু ফ্র্যাঞ্চাইজি নতুন করে বিদেশি খেলোয়াড় খুঁজতে থাকে।

রুদ্রদীপ এই সময়টাতেই কাজ শুরু করেন। তিনি পিএসএল ও আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, এবং সুযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সাকিবকে সামনে নিয়ে আসেন।

লাহোর কালান্দার্সে থাকা বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন ক্যাম্প ত্যাগ করার পরই তৈরি হয় সাকিবের জন্য জায়গা। এই সুযোগে দ্রুতই চুক্তি সম্পন্ন হয় এবং লাহোরের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রুদ্রদীপ জানান, সাকিবের বোলিং অ্যাকশনের বর্তমান অবস্থা যদি আগের মতো হতো, তাহলে হয়তো পিএসএলের শুরু থেকেই কোনো ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেতেন। এমনকি আইপিএলের নিলামেও হয়তো তাকে দলে নিতে আগ্রহী হতো কেউ। কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন থাকায় তাকে এড়িয়ে গেছে অনেক দল।

পিএসএলে সাকিবের হঠাৎ করে উদয় হওয়া ছিল সময়োপযোগী কৌশল আর সুযোগের সঠিক ব্যবহারের ফল। ক্রিকেট মাঠে সাকিবের ফিরে আসা স্বস্তিদায়ক। সবাই অপেক্ষায় ছিল ক্রিকেটের রাজা আবারও দাপট দেখাবেন চেনা রূপে। অবশেষে খুঁজে পাওয়া পথিকের মতো সাকিবও পেল ফিরে আসার একটা পথ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link