এই হেড-এরই তো অপেক্ষা ছিল!

বল করছেন জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টডের মতো নাম। কিন্তু, হেড যেদিন অগ্নিমূর্তি ধারণ করবেন সেদিন কারো পক্ষেই সম্ভব না তাঁকে থামানো।

ট্রাভিস হেড কি আর রান করবেন না? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্ধেক সময় পার হয়ে গেল তবুও দেখা গেল না হেডের তাণ্ডবলীলা। তবে কি একেবারেই নিভে গেছে হেডের ভেতরে থাকা জলন্ত আগুন? এইসব প্রশ্ন, সংশয়ের বলয় ফুঁড়ে বেরিয়ে এলেন হেড, অবশেষে ঘুম ভাঙল সে দানবের।

 

মাঠ বদলাচ্ছে, প্রতিপক্ষ বদলাচ্ছে, বদলে যাচ্ছে দলের অবস্থা। কিন্তু, ২২ গজে ট্রাভিস হেডের কাঙ্ক্ষিত রূপ যেন দেখা যাচ্ছিল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবশেষে বহুল প্রতিক্ষিত সেই রূপ দেখা গেল৷ যে রূপে ছারখার হলো মুম্বাই ইন্ডিয়ান্স।

 

আইপিএলের অর্ধেক আসর শেষ হতে চললো। কিন্তু, হেডের ব্যাট থেকে দেখা যায়নি একটাও অর্ধশতক। বেশ কিছু ম্যাচে ঝড়ো শুরু এনে দিলেও ইনিংসে পূর্ণতা এনে না দিয়েই ফিরে গেছেন সাজঘরে।

জিততে হলে দরকার ২৪৪ রান। এমন সীমকরণের সামনে জ্বলে উঠতেই হতো কাউকে না কাউকে। বড় ম্যাচে বড় দায়িত্ব নিতে সিদ্ধহস্ত হেড। তাই তো ভারটা নিজের কাঁধেই নিলেন। স্বরূপে ফেরার জন্য বেছে নিলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে।

 

বল করছেন জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টডের মতো নাম। কিন্তু, হেড যেদিন অগ্নিমূর্তি ধারণ করবেন সেদিন কারো পক্ষেই সম্ভব না তাঁকে থামানো। আর, সেটাই যেন দেখা গেল ২২ গজে।

 

দশম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩০ বল। তাতেই ২৫০ এর বেশি স্ট্রাইকরেটে ৭৬ রান। এই তান্ডবলীলায় ছিল চারটি চারের সাথে আট ছক্কার মার। ওটাই মূলত হায়দ্রাবাদের জয়ের পথ পরিষ্কার করে দিয়েছে।

এতদিন বড় ইনিংসেরই দেখা মিলছিলো না। দলের প্রয়োজনের দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঝড় তুলে হেড যেন জানান দিলেন, ‘আমি হারিয়ে যাইনি।‘

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link