টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজ্যে চারের রাজত্ব

ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম ফরম্যাটের বৃহত্তম মঞ্চে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অনেকেই। ইনিংস গড়তে কখনো হাঁকিয়েছেন ছক্কা কখনো বা বলটাকে ঠেলে দিয়ে তুলে নিয়েছেন চার খানা রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ চার মারা ব্যাটারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম ফরম্যাটের বৃহত্তম মঞ্চে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অনেকেই। ইনিংস গড়তে কখনো হাঁকিয়েছেন ছক্কা কখনো আবার বলটাকে ঠেলে দিয়ে তুলে নিয়েছেন চার খানা রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ চার মারা ব্যাটারদের নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • তিলকরত্নে দিলশান (১০১ টি)

পঞ্চম স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটার তিলকরত্নে দিলশান। নীল জার্সি গায়ে বোলারের করা ডেলিভারিটা আলতো করে উইকেটের পেছনে ঠেলে দিয়ে চার হাঁকানো, দিলশান ক্রিজে নামলে এ যেন ছিল ক্রিকেটের চির পরিচিতি দৃশ্য।টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচে ১০১টি চার মেরে এই তালিকায় উঠে এসেছেন তিনি।

  • ডেভিড ওয়ার্নার (১০৩ টি)

দুই চার বেশি নিয়ে ঠিক উপরের নামটি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ৪১ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৩টি চার, সঙ্গে রয়েছে আটটি অর্ধশতক।

  • মাহেলা জয়াবর্ধনে (১১১ টি)

তালিকায় রয়েছে আরেক কিংবদন্তি লঙ্কান ব্যাটার মাহেলা জয়াবর্ধনের নামও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে ৩১টি ম্যাচে খেলতে নেমে ১১১টি চার মেরেছেন মাহেলা। নামের পাশে রয়েছে ছয়টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও।

  • বিরাট কোহলি (১১১ টি)

তালিকার দুই নম্বরের নামটি সময়ের সেরা ব্যাটার, আধুনিক ক্রিকেটের মহারাজা বিরাট কোহলির। । ৩৫ ম্যাচে ৫৮.৭২ গড়ে ১,২৯২ রান করেছেন বিরাট। এ যাত্রায় তিনি হাঁকিয়েছেন ১১১টি চার ও ৩৫টি ছক্কা।

  • রোহিত শর্মা (১১৫ টি)

তালিকার শীর্ষে আছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৪৭ ম্যাচে ১,২২০ রান সংগ্রহ করেছেন জার্সি নাম্বার ফোরটি ফাইভ। যেখানে রয়েছে ১১৫টি চার এবং ৫০টি ছক্কা। বড় মঞ্চে চাপ সামলে ইনিংস গড়ার পাশাপাশি বাউন্ডারি বের করার দক্ষতাই তাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link