নিজেকে খুঁজে পাবেন তো শামীম?

মোহাম্মদ আশরাফুলের সাথে শামীম পাটোয়ারির বিশেষ ক্লাস। দীর্ঘক্ষণ ধরে দুজনে একান্তে নেটে সময় কাটালেন। থ্রোয়ারের ভূমিকায় ছিলেন আশরাফুল নিজেই। ব্যাট হাতে শামীম দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়েছেন। গুরু-শিষ্যের এই নিবিড় সেশনটা একটা বার্তা দিচ্ছে, সামনে নিউজিল্যান্ড সিরিজ। যেখানে ছন্দে ফিরতে মরিয়া শামীম।

মোহাম্মদ আশরাফুলের সাথে শামীম পাটোয়ারির বিশেষ ক্লাস। দীর্ঘক্ষণ ধরে দুজনে একান্তে নেটে সময় কাটালেন। থ্রোয়ারের ভূমিকায় ছিলেন আশরাফুল নিজেই। ব্যাট হাতে শামীম দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়েছেন। গুরু-শিষ্যের এই নিবিড় সেশনটা একটা বার্তা দিচ্ছে, সামনে নিউজিল্যান্ড সিরিজ। যেখানে ছন্দে ফিরতে মরিয়া শামীম।

১৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড মহারণ। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে কিউইরা। যে কারণে পুরো বাংলাদেশ দলই ভীষণ ব্যস্ত অনুশীলনে। ব্যতিক্রম নন শামীমও।

তবে তাঁর আয়োজনটা মূলত টি-টোয়েন্টি কেন্দ্রিক। যদিও নিজের পছন্দসই এই ফরম্যাটেও খুব একটা ভালো সময় যাচ্ছে না শামীমের। এ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের, শেষবার মাঠে নেমেছিল আয়ারল্যান্ড সিরিজে। সেখানে শামীমের অবশ্য ব্যাট হাতে নেওয়ার প্রয়োজন পড়েনি। তবে এর আগে সর্বশেষ তিন ইনিংসে শামীম করেছিলেন মোটে দুই রান।

যদিও সেটার বয়স পাঁচ মাস পেরিয়েছে। মাঝে বিপিএল খেলেছেন, ১০ ইনিংসে করেছেন ১৬০ রান। আহামরি মনে না হলেও, বেশ কিছু কার্যকরী ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তবে আন্তর্জাতিক অঙ্গন ভিন্ন বিষয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাই নিজেকে ছন্দে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টাই করছেন শামীম।

তবে অন্য ফরম্যাট অর্থাৎ, ওয়ানডেতে কি শামীমের ফেরাটা সহজ হবে? এই ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে গত বছরে। দল থেকে বাদ পড়ার আগে সর্বশেষ তিন ইনিংসে রান করেছিলেন মাত্র ৩৪। ধারাবাহিক ব্যর্থতায় নাম কাটা গেছে দল থেকে।

ফেরার পথ এখন সহজ নয়, যদিও মিডল অর্ডার কিংবা প্রকৃত ফিনিশারের অভাব রয়েছে বাংলাদেশ দলে, তবুও কিছু না করেই সুযোগ মিলবে না সহজে। ঘরোয়াতে নিজেকে প্রমাণ করেই ফের নিতে হবে ওয়ানডে দলের টিকিট। সে কারণে কাঠখড় পোড়াতে হবে শামীমকে। আশরাফুলের সাথে অবশ্য সেটাই করছেন, ফর্মে কিংবা দলে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link