চেন্নাইয়ের সাথেই কি তবে ধোনির বিদায়?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের প্লে-অফের যাত্রা শেষ হয়েছে। দল গঠন থেকে শুরু করে মাঠের খেলা সবখানেই ব্যর্থ হয়েছে পাঁচবার ট্রফি ছোঁয়া ধোনির চেন্নাই। চেন্নাইয়ের বিদায়ে তাই তো প্রশ্ন উঠেছে, এবারকি ধোনির পালা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের প্লে-অফের যাত্রা শেষ হয়েছে। দল গঠন থেকে শুরু করে মাঠের খেলা সবখানেই ব্যর্থ হয়েছে পাঁচবার ট্রফি ছোঁয়া ধোনির চেন্নাই। চেন্নাইয়ের বিদায়ে তাই তো প্রশ্ন উঠেছে, এবারকি ধোনির পালা?

গত বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর ধোনিকে দেখা গেছে চেন্নাইয়ের মালিক কাশি বিশ্বনাথের সাথে। বেশ কিছুক্ষন দুজনের মধ্যে চলে কথোপকথন। আর সে ভিডিও সামনে আসতেই ধোনির বিদায় নিয়ে ভারতের ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে  নতুন গুঞ্জন। তবে কি শেষ চেন্নাইয়ের জার্সিতে ধোনির পথচলা?

বয়সটা ছাড়য়েছে ৪৩। ব্যাটে আগের মতো ধার নেই, পারফরম্যান্সেও ভাটা পড়েছে। ২০২৩ আইপিএলের পর থেকেই শোনা যাচ্ছিল ব্যাট হাতে আর মাঠে দেখা যাবে নাহ এই কিংবদন্তি কে। তবে ধোনির মুখে শোনা যায়নি এমন কোন বার্তা। তাই তো এখনো তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে আইপিএলের মঞ্চে।

তবে এবার দৃশ্যপট কিছুটা ভিন্ন, দলের ব্যর্থতায় যেন চেন্নাইয়ের বোঝা হয়ে দাঁড়িয়েছেন তিনি। আসর জুড়ে দলের সাথে নিজের পারফরম্যান্সও হতাশাজনক। তাই তো এবার সমালোচনা ঘিরে ধরেছে চারপাশে। সবার মুখে একটাই কথা ,অনেক হয়েছে আর না।

তাই তো মালিক পক্ষের সাথে কথাবার্তার ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন ধোনিকে আর হয়তো চায় না চেন্নাই সুপার কিংস। তবে শুধু মালিকের সাথেই নয়, এদিন চিপকের মাঠকর্মীদের সাথে কূশল বিনিময় করতে দেখা যায় ধোনি কে। তাই তো পরিষ্কার ভাবেই কিছুই বলা যাচ্ছে না।

তবে ধোনির গল্পের যে অঘোষিত সমাপ্তি হলো তা অনেকটা ধারণা করা যায়। আইপিএল নামক মঞ্চে যেখানে তরুণরা ছড়ি ঘোরাচ্ছেন, সেখানে ধোনির মতো বুড়ো ঘোড়ার জন্য সময়টা বেশ কঠিনই বটে।

ধোনি আর চেন্নাই যেন এক অপরের পরিপূরক। দীর্ঘ সময় এই দলটির সাথে রয়েছেন, ভারি করেছেন সাফল্যের খাতা।  তাই তো চেন্নাইয়ের সমর্থকরা ধোনিকে আজীবন মনে রাখবেন, আর ধোনিও নিশ্চয় বার বার ফিরতে চাইবেন চেন্নাই শিবিরে। হলুদ জার্সি গায়ে মাঠে নামা না হলেও, হয়তো চেন্নাইয়ের হয়ে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে মাহেন্দ্র সিং ধোনিকে।

Share via
Copy link