আইসিসির ভরসায় বাংলাদেশের আম্পায়াররা!

বিশ্ব ক্রিকেটে দিনে দিনে কদর বাড়ছে বাংলাদেশি আম্পায়ারদের। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত থেকে শুরু করে সাথিরা জাকির জেসি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করছেন।

বিশ্ব ক্রিকেটে দিনে দিনে কদর বাড়ছে বাংলাদেশি আম্পায়ারদের। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত থেকে শুরু করে সাথিরা জাকির জেসি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করেছেন।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, সেই সাথে আম্পায়ারদের চাহিদাও বাড়ছে। যার সুবাদেই গাজী সোহেল, মোরশেদুল ইসলাম, মাসুদুর রহমান মুকুল, তানভীর ইসলামদেরও বেড়েছে দায়িত্বভার।

আন্তর্জাতিক টি-২০ বাছাই লিগ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার কাজে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। বর্তমানে গাজী সোহেল জার্সিতে সামলাচ্ছেন লিস্ট ‘এ’ টুর্নামেন্টের দায়িত্বে, ওমানে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে থাকবেন মুকুল।

নারী বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিং করতে  এবার দেখা যাবে জেসিকে। এছাড়াও আরও বেশ কিছু নাম রয়েছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির ভরসা অর্জন করেছেন।

এর ফলে যেমন অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হচ্ছে তেমনই বাড়ছে আয়ের পরিমাণ। আইসিসি থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বেশ মোটা অঙ্কের ম্যাচ ফি পকেটে ঢুকছে তাঁদের।

আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক মহল থেকে বড় সাফল্য অর্জন করেছেন শরফুদ্দৌলা সৈকত। তাঁর হাত ধরেই অনেকটা পসার ঘটেছে বাংলাদেশের আম্পায়ারিং সেক্টরে। বিসিবি থেকেও বেশ গুরুত্ব পাচ্ছে এটি, রুট লেভেল পর্যায়েও আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ চলছে। সেই সাথে সবাইকে আগ্রহী করে তুলতেও উন্নত সব সুযোগ-সুবিধা প্রদান করার চেষ্টা চালাচ্ছে বোর্ড।

যার ফলস্বরূপ ভালো আম্পায়ার বেরিয়ে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও আধিপত্য বাড়ছে বাংলাদেশি আম্পায়ারদের।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link