সমাপ্ত হবে বাংলাদেশ-ভারত টানাপোড়েন!

বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কে বরফ গলার আভাস। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে, আন্তরাষ্ট্রীয় সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে তোলার ইঙ্গিত মিলছে সর্বত্র।

বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কে বরফ গলার আভাস। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে তোলার ইঙ্গিত মিলছে সর্বত্র। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার মধ্যকার তিক্ততা কমানোর উদ্যোগ গৃহীত হবে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়া আমিনুল ইসলাম সেই বার্তাই দিয়েছেন।

কূটনৈতিক ব্যর্থতার ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়ে ওঠেনি। এমন অভিমত ব্যক্ত করেছেন আমিনুল। নিরাপত্তার উদ্বেগ প্রকাশ করে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। সেই ঘটনায় ত্রিমুখী অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

তাতে অবশ্য ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের। সময়মত এই সংকটের সমাধান করা গেলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারত বলেই মত দিয়েছেন আমিনুল ইসলাম। তাইতো তিনি বাংলাদেশি গণমাধ্যম ডেইলি স্টার-কে এক সাক্ষাতকারে জানিয়েছেন বাংলাদেশ-ভারত বর্তমান বৈরীতার সম্পর্ক বদলের উদ্যোগ গ্রহণ করবেন।

এই টানাপোড়েনের শুরুটা হয়েছে মূলত মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তার কারণ দর্শানো হয়েছিল ভারতের পক্ষ থেকে। সেই পদক্ষেপের পর বাংলাদেশ প্রতিবাদ হিসেবে বিশ্বকাপ বয়কট করে। তবে আমিনুলের মতে এই সংকট আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব ছিল।

 

এতেই অন্তত আভাস মিলছে ভারতের সাথে বাংলাদেশের মধ্যে সৃষ্টি হওয়া জটিলতা এখন আর পালটা আক্রমণে সমাধান করা হবে না। বরং আলোচনার টেবিলে বসে কূটনৈতিক যুক্তি-তর্কের মধ্য দিয়ে সমাধান খোঁজা হবে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link