তামিমের ক্যারিয়ার ডিফাইনিং ইনিংস

ডাউন আন্ডার, অস্ট্রেলিয়ান কন্ডিশন। সামনে অজিদের খ্যাতনামা পেসত্রয়ী। সেখানেই ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে তানজিদ হাসান তামিম সম্ভবত নিজের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ইনিংসটা খেললেন। ডারউইনে ১৮৮ বল আর ১৮৮ মিনিটের সংগ্রাম আর লড়াই মাখা এক সেঞ্চুরি করলেন প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে।

যে ছেলেটাকে নিয়ে এতদিন প্রশ্ন উঠতো — চাপের মুখে প্রায়ই ভেঙে পড়েন, সাদা বলের ক্রিকেটেই যিনি সীমাবদ্ধ, সেই তানজিদই এবার লাল বলের সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে দিলেন সবচেয়ে মোক্ষম উত্তর।

আন্তর্জাতিক ক্রিকেট তাঁর জন্য নতুন নয়, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম বল থেকেই বুঝিয়েছেন তামিম। নতুন বলে স্টার্ক-কামিন্স-হ্যাজলউডের বিপক্ষে রক্ষণ, ছেড়ে দেওয়া, ধৈর্য ধরে বল বাছাই— সবকিছুতেই এক পরিণত ব্যাটারের ছাপ। তারপর সময় গড়াতেই ব্যাট হাতে খুলে বসলেন নিজের ক্লাস। কভার ড্রাইভ, স্কয়ার কাট, পুল শট— প্রতিটি শটে ফুটে উঠলো সেই সহজাত প্রতিভা, যা নিয়ে বহুদিন ধরে স্বপ্ন দেখে আসছিল বাংলাদেশ।

৬৩তম ওভারের শেষ বলে অফ স্টাম্পে পূর্ণ দৈর্ঘ্যের বল, লং অফের দিকে এক পুশ শট— আর তাতেই ইতিহাস। হেলমেট খুলে আকাশের দিকে তাকালেন তানজিদ। যে উদযাপনে মিশে ছিল বহুদিনের জমানো প্রশ্নের জবাব, আর একটা নতুন অধ্যায়ের সূচনা।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের এখন পর্যন্ত এটাই সেরা ইনিংস। এই ইনিংস বলে দেয় তানজিদ হাসান তামিম কোনো তাড়াহুড়োর প্রকল্প নন, বরং দীর্ঘমেয়াদী এক বিনিয়োগ।

টেস্ট ক্রিকেট বড় নিষ্ঠুর শিক্ষক। কিন্তু এই ফরম্যাটই আবার সবচেয়ে উদার পুরস্কারদাতাও বটে, যদি কেউ তাঁর পাঠ মন দিয়ে নেয়। ১০১ রান করে বিদায় নেওয়ার সময় যেন সেই পাঠটাই নিজের ব্যাটে রপ্ত করে গেলেন তামিম।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link