রোনালদোকে ক্রিকেট মাঠে নিয়ে এলেন সাকলাইন!

ব্যাটারের স্টাম্প উড়ে গেল, এরপর চিরচেনা সেই ‘সিউ’ সেলিব্রেশন। না, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিকেট মাঠে আসেননি, যিনি ছিলেন তিনি আব্দুল গাফফার সাকলাইন। সিউ সেলিব্রেশনের মাধ্যমে ক্রিকেট মাঠে মনে করিয়ে দিলেন রোনালদোকে, উচ্ছ্বাসটা যেন চোখেমুখে।

ব্যাটারের স্টাম্প উড়ে গেল, এরপর চিরচেনা সেই ‘সিউ’ সেলিব্রেশন। না, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিকেট মাঠে আসেননি, যিনি ছিলেন তিনি আব্দুল গাফফার সাকলাইন। সিউ সেলিব্রেশনের মাধ্যমে ক্রিকেট মাঠে মনে করিয়ে দিলেন রোনালদোকে, উচ্ছ্বাসটা যেন চোখেমুখে। হবেই বা না কেন, অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির চার ব্যাটারকে যে তিনি একাই শিকার করেছেন।

ফুটবলের মাঠের রোনালদো সবারই অনুপ্রেরণা। বিখ্যাত সিউ সেলিব্রেশনও যেকোনো উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে। ক্রিকেট আর ফুটবল অনেকটা দুই মেরুর দুই প্রান্তে দাঁড়িয়ে। সেটাও মিলে গেল সাকলাইনের বদৌলতে।

চার ওভার বল করে ২১ রানের বিনিময়ে চার উইকেট। সংখ্যাটাই বলে দিচ্ছে সাকলাইনের প্রভাবটা। প্রথম ওভারে যখন বল হাতে এলেন, নিজেও কি ভেবেছিলেন শেষটা এভাবে করবেন? সেবার সাত রান খরচার পর আর বল হাতে আসেননি। মিডল আর ডেথ ওভারে বল করার জন্য জমিয়ে রেখেছিলেন নিজের শক্তি।

১৩তম ওভারে এসে দ্বিতীয় বলেই প্রথম শিকার তুলে নেন। প্রতিপক্ষ ব্যাটার হ্যারি নেইলসন রীতিমতো বোকা বনে যান। আর কোনো ক্ষতি সাধন হয়নি প্রতিপক্ষের। তিন ওভার শেষে ১৬ রানের বিনিময়ে এক উইকেট। তখনও আসল তাণ্ডব শুরু হয়নি।

ইনিংসের শেষ ওভারে এলেন আরও একবার। দ্বিতীয় বলে উইকেট, পরের বলেও একই কাণ্ড। সামনে হাতছানি দিয়ে উঠল হ্যাটট্রিকের সম্ভাবনা। তবে হলো না। সেই বলে সিঙ্গেল নিলেন ব্যাটার। তবে এর ঠিক পরের বলেই আরও এক উইকেট। এক ওভারে তিন শিকার। সিউ সেলিব্রেশন না করলেও যে এর মাহাত্ম্য কমে যায়। আব্দুল গাফফার সাকলাইন তাই সেটা হতে দিলেন না। ফিরিয়ে আনলেন রোনালদোকে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link