লা মাসিয়া – যেখানে প্রতিভা হয়ে ওঠে কিংবদন্তি!

ফুটবল বিশ্বে যখন বড় বড় ক্লাবগুলো শত শত মিলিয়ন ইউরো খরচ করে তারকা সই করাতে ব্যস্ত, বার্সেলোনা তখন বিশ্বমঞ্চে রাজত্ব করছে নিজেদের ঘরে তৈরি প্রতিভাদের ওপর ভর করে।

ফুটবল বিশ্বে যখন বড় বড় ক্লাবগুলো শত শত মিলিয়ন ইউরো খরচ করে তারকা সই করাতে ব্যস্ত, বার্সেলোনা তখন বিশ্বমঞ্চে রাজত্ব করছে নিজেদের ঘরে তৈরি প্রতিভাদের ওপর ভর করে। ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্লাব হিসেবে বার্সেলোনার এই সাফল্যের মূল ভিত্তিই হলো তাদের বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’। অন্যান্য দলগুলো যেখানে খেলোয়াড় কেনায় ব্যস্ত, বার্সেলোনা সেখানে নিজেদের একাডেমি থেকেই বিশ্বমানের প্রতিভা আবিষ্কার করে চলেছে।

​লা মাসিয়ার ইতিহাস মূলত ফুটবল ইতিহাসের সেরা পথচলার গল্প। সর্বকালের সেরা লিওনেল মেসি থেকে শুরু করে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলা, কার্লেস পুয়োল, জেরার্ড পিকে ও সার্জিও বুসকেতসের মতো ফুটবল কিংবদন্তিরা এই ঘরের মাঠ থেকেই উঠে এসে বিশ্ব জয় করেছেন। ইতিহাস বলে, যখনই বার্সেলোনা কিংবা স্প্যানিশ ফুটবল সাফল্যের চূড়ায় পৌঁছেছে, তার নেপথ্যে ছিলেন লা মাসিয়ারই গ্র্যাজুয়েটরা।

বর্তমান বার্সেলোনা দলটির দিকে তাকালেও দেখা যায়, তারা প্রায় পুরোটাই নির্ভরশীল লা মাসিয়ার উপর। লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, গাভি, ফারমিন লোপেজ, মার্ক বার্নাল কিংবা জাভি এস্পার্টের মতো তরুণ প্রতিভারা এখন দলের প্রধান কান্ডারি। এর মধ্যে ইয়ামাল ও কুবার্সির মতো বিস্ময় বালক বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে যে, ফুটবলের ভবিষ্যৎ কিংবদন্তি হওয়ার সব সামর্থ্যই তাদের রয়েছে।

​লা মাসিয়ার প্রভাব শুধু বার্সেলোনাতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ফুটবলেও এটি সমান প্রভাবশালী। ২০২৬ বিশ্বকাপ জয়ী স্প্যানিশ জাতীয় স্কোয়াডের দিকে তাকালে দেখা যায়, সেই বিশ্বজয়ী দলের অন্তত ৮ জন ফুটবলারই ছিলেন লা মাসিয়ার প্রোডাক্ট।

এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও লা মাসিয়া থেকে বের হওয়া মার্ক কুকুরেয়াকে নিজেদের দলে যুক্ত করার মতো পদক্ষেপে বাধ্য হয়েছে। যা এই একাডেমির শ্রেষ্ঠত্বকেই প্রকাশ করে।

​কাতালান এই ক্লাবটি বারবার প্রমাণ করেছে যে কোটি কোটি টাকা খরচ করে ট্যালেন্ট খোঁজার চেয়ে নিজস্ব দর্শনে তরুণদের গড়ে তোলাটাই আসল সাফল্য। লা মাসিয়া কেবল একটি ফুটবল একাডেমি নয়, এটি একটি অনন্য ফুটবলীয় কারখানা, যা যুগের পর যুগ বিশ্ব ফুটবলকে উপহার দিয়ে যাচ্ছে সেরা সব কিংবদন্তি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link