সুপার ওভারের লড়াইয়ে পরাজিত আফগানিস্তান!

দুটো সুপার ওভার। বিশ্বকাপের উত্তেজনা টের পাওয়া গেল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে। গ্রুপ অব ডেথ ছড়াল তার উত্তাপ। দিনশেষে অবশ্য নতি শিকার করতে হলো আফগানিস্তানকেই।

দুটো সুপার ওভার। বিশ্বকাপের উত্তেজনা টের পাওয়া গেল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে। গ্রুপ অব ডেথ ছড়াল তার উত্তাপ। দিনশেষে অবশ্য নতি শিকার করতে হলো আফগানিস্তানকেই।

ম্যাচ জেতার জন্য যা যা করণীয় সেটাই করেছিল আফগানিস্তান, ১৮৮ রানের লক্ষ্যে নেমে চোখে চোখ রেখে লড়াই চালিয়েছিল আফগানরা। মুখ্য ভূমিকায় ছিলেন রাহমানউল্লাহ গুরবাজ। শেষটাতে নাটক চরমে ওঠে নূর আহমেদের বীরত্ব এবং কাগিসো রাবাদার ভুলে।

১৩ রানের সমীকরণ হাতে এক উইকেট। সেখানেই চরম ভুল করলেন রাবাদা। দুটো নো বল, এক ওয়াইড সাথে ছক্কা উপহার দিয়ে আফগানিস্তানকে হাতে তুলে দিলেন ম্যাচটা। তবে ভাগ্য বিধাতা লিখে রেখেছিলেন অন্য হিসাব। স্কোর হলো সমান সমান। ফলাফল সুপার ওভার।

আফগানিস্তান তুলল ১৭ রান। এই রান পাড়ি দিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো আফ্রিকাকে। সেটাই করলো তারা। শেষ বলে যখন সাত রান দরকার, তখনই লং অফের উপর ট্রিস্টান স্টাবসের ছক্কা। ফলাফল আরও এক সুপার ওভার।

এবারে চালকের আসনে থাকল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সুপার ওভারে ২৩ রান তুলল তারা। আফগানিস্তানের জন্য এবারের চ্যালেঞ্জটা আরও বিশাল। তবে এখানেও যে অপেক্ষা করছিল আরও এক চমক। পর পর তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন গুরবাজ। অসম্ভবকে সম্ভব প্রায় করে ফেলেছিলেন। তবে শেষটাতে আর ভাগ্য সহায় হলো না, পরাজয়ের আক্ষেপে পুড়তে হলো আফগানিস্তানকে।

গ্রুপ অব ডেথ কিংবা বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াইটা বোধহয় দেখেই ফেলল ক্রিকেট বিশ্ব। যেখানে হেরেও মাথা উঁচুতে রাখল আফগানিস্তান। প্রাণপণে লড়ে গেল পুরোটা সময়। তবে ক্রিকেট বড় নিষ্ঠু কারও কারও জন্য। আজকের দিনটা আফগানিস্তানের জন্য।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link