ব্যালন ডি’অরের নতুন সমীকরণ

২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে থাকা শীর্ষ পাঁচ তারকার বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন। 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফুটবল বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। মাঠের লড়াইয়ে আর্সেনাল ও পিএসজির ফাইনাল নিশ্চিত হওয়ার সাথে সাথেই পাল্টে গেছে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মানদণ্ড। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে থাকা শীর্ষ পাঁচ তারকার বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • ওসমান ডেম্বেলে

প্যারিস সেইন্ট জার্মেইর এই ফরাসি ফরোয়ার্ড বর্তমানে শ্রেষ্ঠত্বের দৌড়ে ফ্রন্টরানার। যদিও গোল-অ্যাসিস্টের সামগ্রিক সংখ্যা গতবারের তুলনায় কম, তবে নকআউট পর্বের শেষ তিন ম্যাচে তার ক্লিনিকাল পাঁচটি গোল তাকে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে।

  • ডেক্লান রাইস

প্রিমিয়ার লিগ কিংবা ইউসিএল। আর্সেনালের এবারের স্বপ্নের মতো কাটানো মৌসুমের নেপথ্য কারিগর ডেক্লান রাইস। মাঝমাঠে তার শৈল্পিক নিয়ন্ত্রণ আর পাহাড়সম দৃঢ়তা তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে চ্যাম্পিয়ন্স লিগ আর আসন্ন বিশ্বকাপে যদি সাফল্যের মুকুট মাথায় দিতে পারেন, তবে একজন মিডফিল্ডার হিসেবে তার ব্যালন ডি’অর জেতা কেবল সময়ের ব্যাপার।

  • হ্যারি কেন

বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও হ্যারি কেনের ব্যক্তিগত কীর্তিকে খাটো করে দেখার উপায় নেই। এই মৌসুমে সরাসরি ৬১টি গোলে অবদান রাখা এই ইংলিশ স্ট্রাইকার নিজের শ্রেষ্ঠত্ব সুপ্রতিষ্ঠিত করেছেন পরিসংখ্যানের পাতায়। বুন্দেসলিগা জয়ী এই বায়ার্ন তারকা এখনও ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার।

  • লামিনে ইয়ামাল

বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করেছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। মৌসুমের শেষ দিকে এসে চোটের কবলে পড়ার আগে ৪২টি গোলে সরাসরি অবদান রেখে তিনি ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। বার্সার এই কিশোর জাদুকর দৌড়ে চতুর্থ স্থানে থাকলেও, তার খেলার ধার আর প্রতিভা তাকে বিশ্বসেরাদের কাতারেই রেখেছে।

  • কিলিয়ান এমবাপ্পে 

ট্রফিহীন আরেকটি মৌসুম কাটানো সত্ত্বেও কিলিয়ান এমবাপ্পে তার ব্যক্তিগত দাপট বজায় রেখেছেন। মৌসুমে ৪৭টি গোল অবদানের রেকর্ড নিয়ে তিনি লড়াইয়ে টিকে আছেন শক্তভাবে। ক্লাব ফুটবলে আক্ষেপ থাকলেও আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের নেতৃত্বভার তার কাঁধে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপে জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্সই হতে পারে ব্যালন ডি’অরের চূড়ান্ত ফলাফল নির্ধারণী ফ্যাক্টর।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link